আন্তর্জাতিক

ডেল্টা শিশুদের জন্য কম ঝুঁকিপূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক : ডেল্টায় শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার (৩০ জুলাই) সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন সংস্থাটির কোভিড-১৯ টেকনিক্যাল কমিটির প্রধান মারিয়া ভ্যান কারখোভ।

মারিয়া বলেন, ‘একটা বিষয়ে আমাদের সবার পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন, আর তা হলো- ডেল্টা ধরন শিশুদের সেভাবে আক্রমণ করে না। বরং, যারা করোনা টিকার ডোজ নেননি কিংবা নিলেও স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ববিধি ঠিকমতো মেনে চলেন না, তাদের এই ধরনটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।’

তিনি আরও বলেন, মাহামারি পরিস্থিতিতে স্কুল ও শিক্ষপ্রতিষ্ঠানসমূহে পুনরায় কিভাবে নিয়মিত কার্যক্রম শুরু করা যায়– সে বিষয়ে পরিকল্পনা বা গাইডলাইন প্রস্তুতের উদ্যোগ নিয়েছে ডব্লিউএইচও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, করোনাভাইরাসের আধিপত্যশীল এই ধরনসমূহের মধ্যে বর্তমানে প্রাধান্য বিস্তারকারী ধরনের নাম ডেল্টা। ২০২০ সালের অক্টোবরে ভারতে প্রথম শনাক্ত হয় এই ধরনটি। তারপর থেকে এ পর্যন্ত বিশ্বের ১৩২ দেশে ডেল্টায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা