আন্তর্জাতিক

বিড়াল হত্যায় কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে বিড়াল হত্যার দায়ে স্টিভ বোকুয়েট নামের এক সাবেক নিরাপত্তা প্রহরীকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ৫৪ বছর বয়সী ওই ব্যক্তি অবকাশযাপন শহর ব্রাইটনে ৯টি বিড়াল হত্যা ও ৭টি বিড়ালকে পিটিয়ে আহত করেছিলেন।

শুক্রবার (৩০ জুলাই) ইংল্যান্ডের দক্ষিণের হোভ ক্রাউন কোর্টের বিচারক জেরিমি গোল্ড এই দণ্ড দিয়েছেন।

জানা যায়, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত বিড়ালগুলোকে হত্যা করেছিলেন বোকুয়েট। তার এই হত্যাকাণ্ডগুলো ছিল ‘নৃশংস’। এটি পারিবারিক জীবনের মর্মস্থলে আঘাত হেনেছিল।

তবে, কী কারণে বোকুয়েট বিড়াল হত্যা করতেন তা অস্পষ্টই থেকে গেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে নিরাপরাধ দাবি করেছিলেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা