আন্তর্জাতিক

ভারতের সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। ভাইরাসটির তৃতীয় ঢেউয়ের শঙ্কায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশটিতে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়ানো হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) এক বিবৃতিতে দেশটির বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়- আগামী ৩১ আগস্ট মধ্যরাত পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলের ওপরে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হলো। তবে পণ্যবাহী বিমানগুলোর পাশাপাশি এয়ার বাবল ও বন্দে ভারত মিশনের অন্তর্ভুক্ত বিমানগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

গত ২৩ মার্চ সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় ভারত। এরপর থেকে দফায় দফায় ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বাড়ানো হয়।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা