আন্তর্জাতিক

মৃত্যুতে শীর্ষে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমে এসেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কিছুটা কমেছে নতুন রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ২৩ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় এক হাজার। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১ হাজার ৮৯৮ জন।

এ নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ৮০ লাখ ১০ হাজার ৯৬৭ জনে। অন্যদিকে মোট মৃত্যু হয়েছে ৪২ লাখ ২৪ হাজার ১২৪ জনের। শনিবার (৩১ জুলাই) ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৬৬৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার ৫০৬ জন এবং ৬ লাখ ২৯ হাজার ৬৪ জন মারা গেছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৫৯ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৬৮ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৩ লাখ ৭২ হাজার ৩৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৯২ হাজার ৩১১ জনের।

এদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮৬ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৯০৪ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৯৮ লাখ ৮০ হাজার ২৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৫১২ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯৮ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৪৯৯ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ১৬ লাখ ১২ হাজার ৭৯৪ জন এবং মারা গেছেন ৪ লাখ ২৩ হাজার ৮৪২ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬১ লাখ ৩ হাজার ৫৪৮ জন, রাশিয়ায় ৬২ লাখ ৪২ হাজার ৬৬ জন, যুক্তরাজ্যে ৫৮ লাখ ৩০ হাজার ৭৭৪ জন, ইতালিতে ৪৩ লাখ ৪৩ হাজার ৫১৯ জন, তুরস্কে ৫৭ লাখ ৪ হাজার ৭১৩ জন, স্পেনে ৪৪ লাখ ৪৭ হাজার ৪৪ জন, জার্মানিতে ৩৭ লাখ ৭৪ হাজার ৯০৫ জন এবং মেক্সিকোতে ২৮ লাখ ১০ হাজার ৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ৮২৪ জন, রাশিয়ায় এক লাখ ৫৭ হাজার ৭৭১ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৯ হাজার ৫৮৩ জন, ইতালিতে এক লাখ ২৮ হাজার ৪৭ জন, তুরস্কে ৫১ হাজার ২৫৩ জন, স্পেনে ৮১ হাজার ৪৮৬ জন, জার্মানিতে ৯২ হাজার ১৬১ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩৯ হাজার ৯৯৭ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা