আন্তর্জাতিক

মুসলিম ব্রাদারহুডের ২৪ সদস্যকে ফাঁসির আদেশ

আন্তর্জাতিক ডেস্ক: রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের ২৪ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত।

শুক্রবার দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল আহরামে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে মিশরের বেহেরিয়া প্রদেশের রাশিদ শহরে একটি পুলিশ বাসে বোমা হামলার দায়ে বেহেরিয়ার রাজধানী দামানহোরের আদালত ‘দামানহোর ক্রিমিনাল কোর্ট’ বৃহস্পতিবার মুসলিম ব্রাদারহুডের ১৬ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন। দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে সংগঠনের আঞ্চলিক নেতা মোহাম্মদ সোয়েদানের নামও ছিল।

বৃহস্পতিবার আদালতের আদেশে বলা হয়েছিল, ওই হামলায় ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন অন্তত ৩৯ জন।

শুক্রবার একই আদালত মুসলিম ব্রাদারহুডের আরও ৮ জনের মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেন। আদেশে আদালত বলেন- ২০১৪ সালে বেহেরিয়ার দিলিনজাত শহরে পুলিশ সদস্যদের ওপর হামলা ও এক পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনায় এই ৮ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

মিশরের প্রচলিত আইন অনুযায়ী, ফাঁসিতে ঝুলিয়ে এই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হবে।

দণ্ডাদেশ প্রাপ্তরা উচ্চ আদালতে শাস্তি মওকুফের আবেদন করতে পারবেন কি না – সে সম্পর্কে কিছু বলা হয়নি আল-আহরামের প্রতিবেদনে, তবে আরবভিত্তিক মানবাধিকার সংস্থা শেহাব অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ‘দামানহোর ক্রিমিনাল কোর্ট’ বিশেষ আদালত (ইমার্জেন্সি কোর্ট) হওয়ায় দণ্ডপ্রাপ্তরা মিশরের অন্য কোনো আদালতে আদেশ পুর্নবিবেচনা বা দণ্ড মওকুফের আবেদন করতে পারবেন না।

১৯২৮ সালে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড মিশরের অন্যতম বৃহৎ মুসলিম সংগঠন, তবে কট্টরপন্থা ও সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই সংগঠনটিকে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। আরবের অন্যান্য দেশেও এই সংগঠনটি নিষিদ্ধ।

২০১৩ সালে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পদত্যাগের পর থেকে এই সংগঠনটির প্রতি কঠোর হওয়া শুরু করে মিশর। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০১৩ থেকে এ পর্যন্ত মুসলিম ব্রাদারহুডের ১০৭ জন নেতা-কর্মীকে ফাঁসিতে ঝুলিয়েছে দেশটির সরকার।

সূত্র: আল জাজিরা, ডেইলি সাবাহ

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা