আন্তর্জাতিক

পর্যটকদের জন্য দ্বার খুলছে সৌদি 

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি পর্যটকদের জন্য অবশেষে সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব। করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৭ মাস বন্ধ ছিলো। তবে সম্পূর্ণ ডোজ টিকা নেওয়ার প্রবেশ করতে পারবে এইসব বিদেশি পর্যটকরা।

শুক্রবার (৩০ জুলাই) দেশটির কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে বলে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার খবরে জানা গেছে।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সৌদি সরকার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নিয়েছেন, এমন বিদেশি পর্যটকরাই কেবল ওইদিন থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন।

ঘোষণা অনুযায়ী সৌদি কর্তৃপক্ষের অনুমোদিত ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না অথবা জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকার পূর্ণ ডোজ নেওয়া বিদেশি পর্যটকরা ‘কোনো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ছাড়াই’ দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন।

তবে কোয়ারেন্টাইনের প্রয়োজন না পড়লেও সৌদিতে প্রবেশের আগের ৭২ ঘণ্টার মধ্যে আরটি পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ হওয়ার প্রমাণ দাখিল করতে হবে। এছাড়া দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে তাদের বিস্তারিত তথ্য জমা দিতে হবে।

তবে ওমরাহ পালনের ক্ষেত্রে বিদেশি মুসল্লিদের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি সৌদি আরব।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা