আন্তর্জাতিক

প্রকাশ্যে বিচারককে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক: বেশ কয়েকদিন আগে ভারতের ঝাড়খণ্ডের জেলা এবং অতিরিক্ত দায়রা আদালতের বিচারক উত্তম আনন্দকে হত্যার সেই ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

পুলিশ প্রথমে বিষয়টিকে নিছক সড়ক দুর্ঘটনা হিসেবে ধরে নিয়েছিলো। কিন্তু সিসিটিভি ফুটেজে বেড়িয়ে এলো একটি পরিকল্পিত হত্যার ঘটনা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ইচ্ছা করে গাড়িচাপা দিয়ে বিচারককে হত্যার দৃশ্য।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (২৭ জুলাই) ভোর ৫টার দিকে ধানবাদে বাড়ির কাছের রাস্তায় জগিং করছিলেন বিচারক উত্তম। এ সময় একটা গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। অজ্ঞাতপরিচয় ব্যক্তি হিসেবে তাকে হাসপাতালে নিয়ে যায় পথচারীরা। সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে আনন্দের বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে তার পরিবারের সদস্যরা পুলিশকে জানায়। পুলিশ হাসপাতালে আনন্দের লাশের খোঁজ পায়। আনন্দের হত্যাকাণ্ডের সাথে তার বিচারাধীন কোনো মামলার সংশ্লিষ্টতা আছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা