আন্তর্জাতিক
পৌনে দু’মাসে

২৫ কোটি টিকা পাবে কোভ্যাক্স

কূটনৈতিক প্রতিবেদক: আগামী ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে ২৫ কোটি করোনার টিকা পেতে যাচ্ছে কোভ্যাক্স। প্লাটফর্মটি এ পর্যন্ত বিশ্বের ১৩৭ দেশ ও ভূখণ্ডের মধ্যে ১৫ কোটি ২০ লাখ টিকা সরবরাহ করা হয়েছে এর আওতায়। বুধবার (২৮ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এ তথ্য জানায়।

এক প্রতিবেদনে হু জানায়, এসব টিকা সরবরাহ কোভ্যাক্সকে সহযোগিতার সবচেয়ে বড় একটি চালান। আর এ কর্ম-পরিকল্পনার প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্বের অতি দরিদ্র দেশগুলোর টিকা পাওয়ার সুযোগ নিশ্চিত করা। কোভ্যাক্স কর্মসূচির আওতায় এ পর্যন্ত ১৫ কোটি ২০ লাখ টিকা সরবরাহ করা হয়েছে। বিশ্বের ১৩৭ দেশ ও ভূখণ্ডের মধ্যে এসব টিকা বিতরণ করা হয়। ইতোমধ্যে বাংলাদেশও কোভ্যাক্স থেকে টিকা পেয়েছে।

বুধবার সাপ্তাহিক কার্যক্রম হালনাগাদ করে ডব্লিউএইচও জানায়, ইউএন ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের সাম্প্রতিক এক বৈঠকে তারা জানিয়েছে যে কোভ্যাক্স কর্মসূচিতে টিকা অনুদান বৃদ্ধি করা হবে। এক্ষেত্রে আগামী ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে আরও ২৫ কোটি ডোজ ভ্যাকসিন পাওয়ার আশা করা হচ্ছে।

কোভ্যাক্স হচ্ছে ডব্লিউএইচও, গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপারেডনেস ইনোভেশনের সহযোগী প্রতিষ্ঠান। এক্ষেত্রে ইউনিসেফ ডেলিভারি ফ্লাইট নিয়ন্ত্রণে তাদের টিকা সরবরাহ অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে।

কোভ্যাক্সের আওতায় বিশ্বের অতি দরিদ্র ৯২টি দেশকে বিনামূল্যে টিকা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এসব দেশে বিতরণ করা টিকার ব্যয় দাতা দেশগুলো পরিশোধ করে।

উল্লেখ্য, ২০২১-২০২২ সালে কোভ্যাক্স কমপক্ষে ৬১ কোটি ডোজ টিকা অনুদান পাওয়ার আশা করছে।
এসবের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ২৬ কোটি, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে ২০ কোটি, ব্রিটেন থেকে ৮ কোটি এবং কানাডা ও জাপান থেকে প্রায় ৩ কোটি ডোজ করে অনুদান আসছে।

কোভ্যাক্স হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া একটি প্ল্যাটফর্ম।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা