আন্তর্জাতিক

বিরক্ত করায় যুবককে পিষে দিলো হাতি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামের নুমালিঘুরের একটি রাস্তায় নিজের মতো করে রাস্তা পার হচ্ছিলো একদল হাতি। তাতেও সমস্যা একদল মানুষের। বিনা কারণেই ইঁট-পাটকেল ছোঁড়া এবং ভয় দেখানোর চেষ্টা করে তারা। আর তাতে যা পরিণতি হওয়ার তা হলো। বিরক্ত হয়ে সোজা এগিয়ে গিয়ে এক যুবককে পিষে দিলো ভীত হাতি। খবর হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদন আরো বলা হয়েছে, জঙ্গলের মাঝ বরাবর চলে যাওয়া রাস্তা পার হচ্ছিল হাতির পাল। রয়েছে বহু হস্তী শাবকও। নিজেদের মতোই রাস্তা পার হচ্ছিল তারা। কিন্তু তাতেও সমস্যা জনতার একাংশের। জনা পঞ্চাশেক স্থানীয় মিলে তাদের ভয় দেখাতে শুরু করলেন।

ঢিল ছোঁড়া হচ্ছিল হাতির পাল লক্ষ্য করে। কেউ কেউ অতি উত্তেজনায় সামনে পর্যন্ত চলে যাচ্ছিল। আরও জোরে গাড়ির হর্ন বাজানোর জন্যও উৎসাহিত করতে দেখা যায় কাউকে।

এতো কিছুর পরও কোনও প্রতিক্রিয়া দেখায়নি হাতির পাল। দ্রুত রাস্তা পার হয়ে যায় তারা। কিন্তু এক পর্যায়ে পালের শেষে থাকা একটি হাতি ধৈর্য হারিয়ে ফেলে। তেড়ে যায় জড়ো হওয়া জনতার দিকে।

এ সময় পালাতে গিয়ে উল্টে পড়ে এক যুবক। সোজা গিয়ে তাকে পিষে দেয় হাতিটি। তারপর ফিরে যায় জঙ্গলের দিকে।

ভারতের বিভিন্ন স্থানে চা-বাগান, চাষের জন্য জঙ্গল কাটার ঘটনা ঘটে। ফলে কখনও কখনও ভুল করে বা খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে হাতির দল। এক্ষেত্রে তেমনটাও ঘটেনি। জঙ্গলের মাঝের রাস্তাটুকু পার হতে গিয়েই মানুষের হামলার মুখোমুখি হতে হয় হাতির পালকে।

সাধারণত দলে ছোট হাতি থাকলে আরও সাবধান থাকে বড়রা। শাবকদের যাতে ক্ষতি না হয়, সেজন্য আরও ক্ষিপ্র থাকে বড় হাতি। ফলে এক্ষেত্রেও যেটা হচ্ছিল সেটা ছিল সত্যিই অমানবিক ও বিপদজনক। এ ঘটনায় অনেকেই নিন্দা জানিয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা