আন্তর্জাতিক

প্রাণ ভয়ে বাড়ি ছাড়ছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : আধিপত্য বিস্তার নিয়ে তুমুল লড়াই চলছে আফগান সামরিক বাহিনী ও তালেবানের মাঝে। দুপক্ষের লড়াইয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে। যার বেশিরভাগই সাধারণ মানুষ।

সম্প্রতি আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার প্রায় দখলে নিয়েছে তালেবান। ফলে সেখানে বসবাস করা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা ছাড়া মার্কেটে যাওয়া বিপদ। বেশিরভাগ দোকানপাট বন্ধ।সাধারণ মানুষের জীবনযাত্রা থেমে গেছে।

হিউম্যান রাইটস ওয়াচ গত সপ্তাহে এক প্রতিবেদনে অভিযোগ তোলে, তালেবানরা সরকারের পক্ষের লোকজনকে জড়ো করছে আর বেছে বেছে হত্যা করছে। যদিও তালেবান এটিকে প্রোপাগান্ডা বলে প্রত্যাখ্যান করেছে।

স্পিন বোলদাখের জনপ্রিয় বাজার এলাকায় গত ১৬ জুলাই আফগান-তালিবান সংঘর্ষে নিহত হন তরুণ সাংবাদিক দানিশ সিদ্দিকি। সম্প্রতি জনপ্রিয় আফগান কৌতুক অভিনেতা নজর মহম্মদ ওরফে খাসা জওয়ানের মৃত্যুর ভয়াবহ চিত্র ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও তালেবানের দাবি, নজরের মৃত্যুতে তাদের কোনো হাত নেই। এ ঘটনার পর আতঙ্ক আরও বেড়ে যায় স্থানীয় বাসিন্দাদের মাঝে। শহর ছাড়তে শুরু করেন তারা।

সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসে, ‘২০২১ সালের প্রথম ছয় মাসে বিস্ফোরক হামলায় ৫০১ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছন এক হাজার চারশো ৫৭ জন।’ আফগান সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে সংঘর্ষের সময় গোলাগুলিতে সাধারণ মানুষ নিহত হওয়ার সংখ্যা আরও বেড়েছে।

এদিকে, সরকারের পক্ষ থেকে রাজধানী কাবুলের চারপাশে শরণার্থী শিবির তৈরি করা হয়েছে। কান্দাহার ও অন্যান্য তালেবান অধ্যুষিত এলাকা ছেড়ে সাধারণ মানুষ এই সব শরণার্থী শিবিরেই আশ্রয় নিচ্ছেন। এখন পর্যন্ত দেড় লাখের বেশি মানুষ ঠাঁই নিয়েছে এসব শিবিরে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা