আন্তর্জাতিক

শরণার্থী সহায়তায় ১০০ মিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক : আফগান শরণার্থীদের সহায়তা করতে ১০০ মিলিয়ন ডলারের জরুরি তহবিল অনুমোদন দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (২৩ জুলাই) এ তহবিলের অনুমোদন দেন।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, এ তহবিল শরণার্থীদের জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহৃত হবে। একই প্রয়োজনের জন্য ২০০ মিলিয়ন পর্যন্ত বরাদ্দ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।

বিশেষ অভিবাসন ভিসার (এসআইভি) জন্য আবেদন করা কয়েক হাজার আফগান আবেদনকারীকে যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। তারা ২০০১ সাল থেকে মার্কিন সরকারের পক্ষে কাজ করছিল। বর্তমানে তারা তালেবান হামলার আশঙ্কায় রয়েছেন।

এ মাসের শেষের দিকে আফগানিস্তান থেকে দুই হাজার ৫০০ জনকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় মার্কিন সেনাঘাঁটির ফোর্ট লি এলাকায় সরিয়ে নেওয়া হতে পারে।

ইতোমধ্যে প্রায় ৯৫ শতাংশ মার্কিন ও ন্যাটো সেনা সদস্য থেকে বিদায় নিয়েছেন আফগানিস্তান থেকে। ফলে দেশজুড়ে দৌরাত্ম্য শুরু করেছে কট্টর ইসলামপন্থি গোষ্ঠী তালেবান।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইতোমধ্যে আফগানিস্তানের বিস্তির্ণ এলাকায় নিজেদের দখল কায়েম করতে সক্ষম হয়েছে তালেবান সদস্যরা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা