আন্তর্জাতিক

ইউরোপে কিশোরদের মডার্নার টিকা দেওয়ার অনুমতি

সাননিউজ ডেস্ক: ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) ১২ থেকে ১৭ বছরের কিশোরদের মডার্নার টিকা দেওয়ার অনুমতি দিয়েছে। ইএমএ’র পক্ষ থেকে কিশোর বয়সীদের জন্য এটি দ্বিতীয় টিকার অনুমোদন। গত মে মাসে ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দিয়েছিল সংস্থাটি

ইউরোপের এ ওষুধ সংস্থা বলছে, যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার তৈরি টিকার ২ ডোজ ৪ সপ্তাহ ব্যবধানে প্রয়োগ করতে হয়। শুক্রবার (২৩ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ওষুধ সংস্থার পরামর্শ মেনে ইউরোপিয়ান কমিশন এখন মডার্নার টিকার ব্যবহার বাড়াবে। তবে ইউরোপের এ পদক্ষেপ সমালোচনার মুখে পড়েছে। কারণ, করোনা আক্রান্ত হয়ে এশিয়া ও আফ্রিকায় কোটি কোটি বয়স্ক মানুষ এখনো ভুগছে এবং মারা যাচ্ছে। সেখানে ইউরোপের চেয়ে করোনার টিকাদান হারও কম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সারা বিশ্বে টিকা দিতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

কিশোরদের টিকা দেওয়ার বিষয়টি সমর্থনকারীরা বলছেন, তাদের টিকা দেওয়াটা গুরুত্বপূর্ণ। কারণ, ইউরোপজুড়ে এখন অতি সংক্রামক করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ছে। কিছু অঞ্চলে সংক্রমণ দ্রুত বাড়ছে। এ ক্ষেত্রে হার্ড ইমিউনিটি অর্জনের লক্ষ্য পূরণে কিশোরদের টিকা দিতে হবে।

বিশেষজ্ঞরা বলেন, অধিকাংশ শিশু করোনায় খুব মারাত্মকভাবে অসুস্থ হয় না, তবে তারা ঝুঁকিতে থাকে এবং এর বাহক হিসেবে কাজ করতে পারে।

মডার্নার টিকা নিয়ে পরীক্ষা চালিয়েছে ইএমএ। ১২ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৭৩২ কিশোরের ওপর পরীক্ষা চালিয়ে ১৮ থেকে ২৫ বছর বয়সী যুবকদের মতোই পেয়েছে তারা। পরীক্ষায় দেখা গেছে, যারা টিকা পেয়েছে, তারা কেউ করোনায় সংক্রমিত হয়নি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা