আন্তর্জাতিক

ব্রিটিশ কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক : দাবানলের কারণে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে হাজার হাজার মানুষকে।

প্রাদেশিক দাবানল ট্র্যাকারের হিসাব অনুসারে, মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে ব্রিটিশ কলম্বিয়ার ২৯৯টি স্থানে আগুন জ্বলছিল। এর মধ্যে ১৮টি শুরু হয়েছিল আগের দুইদিনে।

ব্রিটিশ কলম্বিয়ার জননিরাপত্তা মন্ত্রী মাইক ফার্নওর্থ এক সংবাদ সম্মেলনে জানান, প্রদেশজুড়ে তিন হাজারের বেশি দমকলকর্মী ও অন্য কর্মকর্তারা দাবানল নেভানোর কাজে মোতায়েন রয়েছেন।

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে আগামী কয়েকদিনে আগুন যদি আরও বাড়ে, তাহলে আরও বেশি লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হবে। ব্রিটিশ কলম্বিয়া সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সেখানকার জরুরি অবস্থা অন্তত ১৪ দিন জারি থাকবে, প্রয়োজনে পরে তা আরও বাড়ানো হতে পারে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা