ছবি: সংগৃহীত
পরিবেশ

কানাডায় ৩.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৯।

আরও পড়ুন: গুতেরেসের পদত্যাগ চায় ইসরায়েল

মঙ্গলবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১ টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।

কানাডার প্রভাবশালী সংবাদ মাধ্যম টরন্টো স্টার, গ্লোবাল নিউজ ও ইয়াহু নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ কলম্বিয়ার উপকূলে মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৭৯১

আর্থকুয়াকস কানাডা বলছে, মঙ্গলবার রাত ১১ টার ঠিক আগে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল পোর্ট হার্ডি থেকে ১৯৮ কিলোমিটার পশ্চিমে ও ভ্যাঙ্কুভার দ্বীপের দক্ষিণে। উৎপত্তি স্থল ছিল ১০ কিলোমিটার গভীরে।

এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া সুনামির সতর্কতাও দেওয়া হয়নি। কানাডার সংবাদ মাধ্যম ভূমিকম্পটি নিয়ে প্রথম খবর প্রকাশ করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা