ফাইল ছবি
পরিবেশ

রাতেই আঘাত হানতে পারে ‘হামুন’

নিজস্ব প্রতিবেদক: ক্রমেই বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, আজ রাত ১০ টা থেকে আগামীকাল সকাল ১০ টার মধ্যে এটি উপকূলে আঘাত হানতে পারে।

আরও পড়ুন: চট্টগ্রাম-পায়রায় ৭ নম্বর সংকেত

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপু‌রে স‌চিবাল‌য়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় এক প্রস্তু‌তি সভা শে‌ষে তিনি এ তথ্য জানান।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের গতিবেগ ও চরিত্র বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটি আজ রাত ১০ টা থেকে কাল সকাল ১০ টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে।

এ কারণে নির্দেশনা দেওয়া হয়েছে, রাত ৮ টার মধ্যে যেন সব ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হয়। আমরা আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করেছি
এবং আমা‌দের মে‌ডি‌ক্যাল টিমও প্রস্তুত র‌য়ে‌ছে।

আরও পড়ুন: আ’লীগের মতবিনিময় সভা কাল

তিনি জানান, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ১০ জেলার ১৫ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আশ্রয় কেন্দ্রেগুলোতে বরাদ্দ অর্থ দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় ২০ লাখ টাকা, ৫০ টন চাল, গো ও শিশু খাদ্যের জন্য এক কোটি টাকা করে মোট ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হ‌য়ে‌ছে।

‘হামুন’ মোকাবিলাকে চ্যালেঞ্জ মনে করছেন না জানিয়ে তিরি বলেন, অন্যান্য ঘূর্ণিঝড়ের মতো এটিকেও আমরা মোকাবিলা করতে পারবো। আজকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ৪ নম্বর সংকেত

মন্ত্রণালয়, অধিদফতর ও মাঠ পর্যায়ে উপকূলীয় জেলাগুলোতে মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘হামুন’ ক্রমেই চট্টগ্রাম এবং বরিশালের উত্তর-পূর্ব অভিমুখে বাংলাদেশের উপকূলে দিয়ে এগিয়ে আসছে। বর্তমানে এটি পায়রা বন্দর থেকে ৩১০ কি.মি. দূরত্বে অবস্থান করছে। এর বাতাসের গতিবেগ ৮৯ কি.মি. থেকে ১১৭ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: আজ দশমী, দুর্গোৎসবের শেষ দিন

আজ রাত ১০ টা থেকে কাল সকাল ১০ টার মধ্যে এটি বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। তবে এটির গতি বাড়ালে আগেই অতিক্রম শুরু করতে পারে।

এ অবস্থায় এসব উপকূলীয় এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ রাত ৮ টার মধ্যে ঝুঁকিপূর্ণ ১০ জেলার মানুষকে আশ্রয়কেন্দ্রে স‌রি‌য়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা