আন্তর্জাতিক

ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সিরিয়া

সাননিউজ ডেস্ক: সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আকাশে ইসরাইলের ছোড়া বিভিন্ন ক্ষেপণাস্ত্রগুলো করে ভূপাতিত করেছে। যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ জানায়, সরকারপন্থী গ্রুপের অবস্থান লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পরিবেশিত খবরে একথা বলা হয়েছে।

সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সোমবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ইসরাইলি শত্রু আলেপ্পোর দক্ষিণ পূর্বাঞ্চলের আল-সাফিরা এলাকার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তারা আরো জানায়, আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশ গুলি করে ভূপাতিত করে।

এসব ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলেও তারা জানায়। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস জানায়, ক্ষেপণাস্ত্র গুলো আল-সাফিরা এলাকায় অবস্থিত সায়েন্টিফিক স্টাডিজ রিসার্চ সেন্টারের কাছে আঘাত হানে। এতে সেখানে ইরানপন্থী গ্রুপ ব্যবহৃত বিভিন্ন ঘাঁটি ও একটি অস্ত্র গুদাম ধ্বংস হয়েছে।

তারা আরও জানায়, এসব ক্ষেপণাস্ত্র হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা