আন্তর্জাতিক

ছাগলের দাম কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক: লাখ টাকার ক্ষেত খায় এক টাকার ছাগলে বাংলায় একটি প্রবাদ সবার মুখে মুখে। সেই ছাগলের দাম যে এক কোটি হয়ে যাবে সেটি হয়তো কেউ চিন্তা করেনি। চিন্তা না করলেই কি, সময় তো আর বসে থাকে না। দামও বসে থাকেনি। এক ছাগলের দাম এক কোটিতে গিয়ে ঠেকেছে। হয়তো আগামীতে আরও বাড়বে।

তবে এখন যে ছাগলের একটি টাকা হাঁকা হচ্ছে তা ভারতের মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলায়। ঈদুল আজহায় একটি ছাগলের দাম কোটি টাকা হেঁকেছেন এক বিক্রেতা। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদনে এ খবর জানা যায়।

নিউজ ১৮-এর প্রতিবেদনে বলা হয়, ছাগলটির জন্য ৫১ লাখ রুপি পর্যন্ত দিতে রাজি ছিলেন ক্রেতা। তাতেও ছাগটি বিক্রি করেননি ওই বিক্রেতা। ছাগল বিক্রি না করে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন তিনি।

কেন এই ছাগলের এত দাম? জানা গেছে, জন্ম থেকেই কিছু চিহ্ন রয়েছে তার শরীরে। আরবি ভাষায় ‘আল্লাহ’ লিখলে যেমন দেখতে লাগে, তেমনই সেই চিহ্ন গুলি। সেই কারণেই তার এত দাম। ঈদুল আজহা উপলক্ষে ভারতের আজমির থেকে মহারাষ্ট্রে এসেছিলেন গোপালরাও সোহেল ও তাঁর ছেলে কপিল। সঙ্গে এনেছিলেন টাইগার নামের ছাগলটিকে। ১ কোটি ৭৮৬ রুপিতে টাইগারকে বিক্রি করতে চেয়েছিলেন তাঁরা। যার বাংলাদেশি মূল্য হলো এক কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকার বেশি।

গোপালরাও জানান, প্রথমে তিনি টাইগারের গুরুত্ব বুঝতে পারেননি। পরে একজন ইমামের কাছ থেকে নাকি এর বিশেষত্ব জানতে পারেন। তখনই ঠিক করেছিলেন উপযুক্ত দাম পেলে তবেই টাইগারকে হাতছাড়া করবেন। টাইগার ছাড়া আরও ৩০ ছাগল বিক্রির জন্য মহারাষ্ট্রে এনেছিলেন গোপালরাও। সেগুলো ১৫ হাজার রুপি করে বিক্রি করেছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা