আন্তর্জাতিক
ইরাকে বোমা হামলা 

নিহত ৩৫, আহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের ওয়াহালিয়া মার্কেটে আইএসের আত্মঘাতী বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) হামলার এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলের আশপাশে নিহতদের মরদেহ পড়ে থাকার খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পুলিশ জানিয়েছে, বাগদাদের সদর সিটির ওয়াহালিয়াত মার্কেটে আত্মঘাতী এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।

এক বিবৃতিতে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইডি) মাধ্যমে আত্মঘাতী এ হামলা চালানো হয়েছে।

এদিকে নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

ইরাকের রাষ্ট্রপতি বারহাম সালিহ বোমা হামলাটিকে একটি ‘জঘন্য অপরাধ’ বলে অভিহিত করেছেন এবং হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা