আন্তর্জাতিক

ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হাইতির প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: যাঁর ব্যাপক আন্তর্জাতিক সমর্থন রয়েছে এমন কোন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর পক্ষে থাকবেন বলে জানিয়েছেন হাইতির অর্ন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী। গত ৭ জুলাই প্রেসিডেন্ট জোভেনেল ময়েস হত্যার পর থেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ক্লড জোসেফ ওয়াশিংটন পোস্টকে বলেন, তিনি শীগগিরই ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। আর ৭১ বছর বয়সী নিউরোসার্জন আরিয়েল হেনরি তার স্থলাভিষিক্ত হবেন।

জোসেফ জানিয়েছেন। “আমাকে যারা চেনেন, তারা সবাই জানেন যে আমি ক্ষমতা দখলে আগ্রহী নই। প্রেসিডেন্ট ময়েস আমার বন্ধু ছিলেন। আমি তার হত্যার ন্যায়বিচার দেখতে আগ্রহী”।

তবে জোসেফ ঠিক কবে নাগাদ পদত্যাগ করবেন, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি।

হাইতির নির্বাচন বিষয়ক মন্ত্রী ম্যাথিয়াস পিয়ের বলেছেন, “আলোচনা এখনও অব্যাহত রয়েছে। তিনি বলেন, জোসেফ আবার বিদেশমন্ত্রীর পদে ফিরে যাবেন। গত মঙ্গলবার গভীর রাতে নিজ বাসভবনে বন্দুকধারীর হামলায় নিহত হন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস। এ হামলায় তাঁর স্ত্রীও আহত হন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা