আন্তর্জাতিক

মহানবী (সা.)কে ব্যঙ্গ করা কার্টুনিস্টের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে ব্যঙ্গ করে বিশ্বব্যাপী সমালোচিত কার্টুনিস্ট কুর্ট ওয়েস্টারগার্ড মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। ২০০৫ সালে হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ব্যঙ্গচিত্র এঁকেছিলেন ড্যানিশ এই কার্টুনিস্ট। কুর্টের পরিবারের বরাত দিয়ে সোমবার (১৯ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বিবিসি বলেছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর ১৪ জুলাই (বুধবার) মৃত্যুবরণ করেন তিনি। তিনি ১৯৮০ সাল থেকে ইসলাম বিদ্বেষী হিসেবে সমালোচিত ড্যানিশ পত্রিকা জাইল্যান্ডস পোস্টেনে কার্টুনিস্ট হিসেবে কাজ করতেন। ২০০৫ সালে জাইল্যান্ডস পোস্টেনের সম্পাদকীয়তে ১২টি ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল। এই ১২টি ব্যঙ্গচিত্রের মধ্যে কুর্ট ওয়েস্টারগার্ডের আঁকা ব্যঙ্গচিত্রটিও ছিল। ব্যঙ্গচিত্রগুলো অধিকাংশই ছিল ইসলামের শ্রেষ্ঠ পয়গম্বরদের ইঙ্গিত করে আঁকা। ২০০৫ সালে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকার পর বিশ্বব্যাপী ব্যাপক ক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। ছবিগুলো প্রকাশের সাথে সাথে বিশ্বব্যাপী মুসলিমরা ধর্মীয় অবমাননার অভিযোগ তুলেন। খোদ ডেনমার্কেও বিক্ষোভ শুরু হয়েছিল।

মুসলিম প্রধান দেশগুলোর পক্ষ থেকে ডেনমার্ক সরকারের কাছে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছিল। পরবর্তীতে বিক্ষোভ আরও ব্যাপক আকারে ছড়িয়ে পরে ২০০৬ সালের ফেব্রুয়ারিতে। ডেনমার্কের দূতাবাসগুলোতে হামলার ঘটনাও ঘটে। বিভিন্ন স্থানে সহিংসতায় প্রায় ডজনখানেক মানুষ নিহত হয়েছিলেন।

যদিও প্রকাশিত ওই ছবিগুলো নিয়ে ২০০৮ সালে রয়টার্সের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে কুর্ট ওয়েস্টারবার্গ জানিয়েছিলেন, তার কোনো অনুশোচনা নেই।

এই ঘটনার পর থেকেই কুর্ট ওয়েস্টারবার্গকে লাগাতার হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। একই বছরেই কুর্টকে হত্যার পরিকল্পনাকারী তিন ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছিল ড্যানিশ গোয়েন্দা সংস্থা। পরবর্তী বছরগুলোতে ওয়েস্টারগার্ড নিরাপত্তারক্ষীসহ গোপন ঠিকানায় থাকতে শুরু করেন।

প্রসঙ্গত, ওয়েস্টগার্ডের বাড়ি থেকে ২৮ বছর বয়সী এক সোমালি যুবককে ছুরিসহ গ্রেফতার করেছিল পুলিশ। হত্যাচেষ্টা ও জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে ২০১১ সালে ওই যুবককে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা