আন্তর্জাতিক

পেদ্রো কাস্তিলিও পেরুর নতুন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা পেদ্রো কাস্তিলিও জয়ী হয়েছেন। মঙ্গলবার (২০ জুলাই) বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

গত ৬ জুন পেরুতে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেন কাস্তিলিওর নির্বাচনী প্রতিপক্ষ ডানপন্থী কিকো ফুজিমোরি। অবশেষে ভোট বিশ্লেষণ করে সোমবার রাতে ফলাফল ঘোষণা করে দেশটির ন্যাশনাল ইলেকশনস জুরি (জেএনই)।

৫১ বছর বয়সী কাস্তিলিও প্রাক্তন স্কুল শিক্ষক ও ইউনিয়ন নেতা ছিলেন। নির্বাচনের তিনি জয়ের জন্য ৫০ ভাগ ভোট নিশ্চিত করেন। পেরুর বর্তমান প্রেসিডেন্ট এই ফলাফলকে স্বাগত জানিয়েছেন। আগামী ২৮ জুলাই শপথ নেবেন কাস্তিলিও।

ইলেকশন জুরি ফলাফল ঘোষণার পর রাজধানী লিমায় বক্তব্য রাখেন কাস্তিলিও। তিনি বলেন, আমরা গণতন্ত্রের বাইরে যেকোনো কিছুকে প্রত্যাখ্যান করবো। তিনি আরও বলেন, পুরো দেশকে একত্রিত করতে আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা