আন্তর্জাতিক

উবার চালককে আকাশে ওড়ালেন যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক : উবার চালককে হেলিকপ্টারে চাপিয়ে আকাশে ঘোরালেন উবারের এক যাত্রী। উবার চালক ড্যারেন লেভি নিজেই টুইট করে সেই ঘটনা শেয়ার করেছেন।

ড্যারেন জানিয়েছেন, এড নামে এক যাত্রী বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য সকাল ৬ টা নাগাদ তার উবারে ওঠেন। বিমানবন্দরে যাওয়ার পথে জানতে চান, ড্যারেনের কোনো হেলিকপ্টার আছে কি না অথবা তিনি কোনো দিন হেলিকপ্টারে চড়েছেন কি না।

ড্যারেন তাকে জানান, তিনি কোনো দিন হেলিকপ্টারে চড়েননি। তবে চড়ার খুব শখ আছে।

যাত্রী এড জানান, তার একটি হেলিকপ্টার আছে। ততক্ষণে বিমানবন্দরে এডকে নিয়ে পৌঁছে গেছেন ড্যারেন। বিল মিটিয়ে উবার থেকে নেমেই ড্যারেনকে বলেন, “আপনিও নেমে পডুন। চলুন আজ আপনাকে হেলিকপ্টারে চড়িয়ে দিই।”

তার কিছুক্ষণের মধ্যেই ড্যারেনকে নিয়ে হেলিকপ্টারে চড়ে বসেন এড। এরপর আকাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করেন তারা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা