আন্তর্জাতিক

জনসনের ​সানস্ক্রিনে ক্যান্সারের উপাদান

আন্তর্জাতিক ডেস্ক : জনসন অ্যান্ড জনসনের সানস্ক্রিনে মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান বেনজেনের উপস্থিতি শনাক্ত হয়েছে। এতে বাজার থেকে নিজেদের দুই ব্র্যান্ডের মোট পাঁচটি সানস্ক্রিন প্রত্যাহার করেছে ওষুধ প্রস্তুতকারী বহুজাতিক এ কোম্পানি। বৃহস্পতিবার (১৫ জুলাই) কোম্পানিটি এক বিবৃতি দিয়ে ​এ তথ্য জানিয়েছে। খবর রয়াটার্সের।

জনসনের যেসব সানস্ক্রিন বাজার থেকে তুলে নেয়া হয়েছে, সেগুলো হলো- নিউট্রোজেনা বিচ ডিফেন্স, নিউট্রোজেনা কুল ড্রাই স্পোর্ট, নিউট্রোজেনা ইনভিসিবল ডেইলি ডিফেন্স, নিউট্রোজেনা আলট্রা শেয়ার এবং অ্যাভিনো প্রোটেক্ট প্লাস রিফ্রেশ।

এসব পণ্য অ্যারোসল সানস্ক্রিন (স্প্রের মাধ্যমে যা দেহে ব্যবহার করা হয়)। অপরদিকে বেনজেন হলো এক প্রকার রাসায়নিক পদার্থ, যেটি মানবদেহে ক্যান্সারের শঙ্কা বাড়িয়ে তোলে এবং দীর্ঘদিন এই রাসায়নিক পদার্থের সংস্পর্শে থাকলে ক্যান্সার হওয়ার শঙ্কা প্রায় নিশ্চিত।

বৃহস্পতিবারের বিবৃতিতে জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের কোনো পণ্য প্রস্তুতের উপকরণ হিসেবে বেনজেনের ব্যবহার করা হয় না। কিন্তু তারপরও নিউট্রোজেনা ও অ্যাভিনো ব্র্যান্ডের কয়েকটি অ্যারোসল সানস্ক্রিন পণ্যে সম্প্রতি এর উপস্থিতি শনাক্ত হয়েছে।’

বলা হয়, ‘কোম্পানি কর্তৃপক্ষের উদ্যোগে এ বিষয়ক একটি পরীক্ষা করা হয়েছিল, সেখানে তা শনাক্ত হয়েছে। যেহেতু এসব পণ্য মানবদেহের জন্য ব্যাপক ঝুঁকিপূর্ণ হিসেবে প্রমাণিত হয়েছে। তাই কোম্পানি এই দুই ব্র্যান্ডের পাঁচটি অ্যারোসল সানস্ক্রিন বাজার থেকে তুলে নিচ্ছে।’

যারা এসব পণ্য ব্যবহার করছেন, তাদের অবিলম্বে তা বন্ধ করার অনুরোধ জানিয়েছে জনসন অ্যান্ড জনসন কর্তৃপক্ষ। পাশাপাশি, এসব পণ্য ব্যবহারের পর কেউ কোনো শারীরিক সমস্যা বা অস্বস্তিতে ভুগলে, তাদেরকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা