আন্তর্জাতিক

চীনে রেস্তোরাঁ ধসে নিহত বেড়ে ১৭

আন্তর্জাতিক ডেস্ক : চীনে হোটেল ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচজন। ধ্বংস্তুপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ছয় জনকে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে চীনের পূর্বাঞ্চলের শহর সুঝাউতে সিজি কাইউয়ান নামে হোটেলটি ধসে পড়ে। ধসে পড়া ভবনটি ৩০ বছরের পুরোনো এবং ধসে পড়ার আগেও সেখানে নির্মাণকাজ চলছিল।

চীনে ভবন ধসের ঘটনা নতুন নয়। গত মার্চে দক্ষিণ চীনে হোটেল ভেঙে ২৯ জন মারা গিয়েছিলেন। সেই হোটেলের তিনটি তলা বেআইনিভাবে যোগ করা হয়েছিল। এছাড়া গত মাসে হুনানে মার্শাল আর্ট সেন্টারে আগুন লেগে ১৮ জন মারা যান।

নির্মাণের মান যথাযথভাবে অনুসরণ না করা এবং দুর্নীতির কারনে চীনে প্রায়ই এ ধরনের ভবন ধসের ঘটনা ঘটে।

এদিকে চিয়াংসু প্রদেশের সরকার বলেছে একটি তদন্তকারী দল দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে এবং অভিযুক্তরা ফৌজদারি অভিযোগের মুখোমুখি হবেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা