আন্তর্জাতিক

২২ কমান্ডোকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : আত্মসমর্পণের সময় ২২ কমান্ডোকে হত্যা করেছে তালেবান। গত ১৬ জুন দেশটির তুর্কিমেনিস্তান সীমান্তবর্তী ফারিয়াব প্রদেশের দাওলাত আবাদ শহরে এই ঘটনা ঘটে।

বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, আত্মসমর্পণের সময় তালেবান যোদ্ধাদের গুলিতে নিহত ওই ২২ কমান্ডোর সবাই আফগানিস্তানের স্পেশাল ফোর্সেস ইউনিটের সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দাওলাত আবাদ শহরের নিয়ন্ত্রণ নিয়ে ঘটনার দিন তালেবানের সঙ্গে বড় ধরনের যুদ্ধ হয় আফগান সরকারি বাহিনীর। তবে তালেবানের সামনে অবস্থা বেগতিক দেখে অস্ত্র রেখে পালানোর চেষ্টা করেন আফগান কমান্ডোরা। কিন্তু তালেবান যোদ্ধারা তাদের ঘিরে ফেলেন। একপর্যায়ে সরকারি সেনারা আত্মসমর্পণ করতে চাইলে নিরস্ত্র অবস্থাতেই তাদেরকে গুলি করে হত্যা করা হয়।

ঘটনাস্থল থেকে নিহত ২২ আফগান কমান্ডোর মরদেহ উদ্ধার করা হয়েছিল বলে নিশ্চিত করেছে রেড ক্রস।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা