আন্তর্জাতিক
গণহত্যা ও নৃশংসতা

৬ দেশের বিরুদ্ধে অভিযোগ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: গণহত্যা ও নৃশংসতা প্রতিরোধ সম্পর্কিত বার্ষিক রিপোর্টে ৬টি দেশের বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। তালিকায় মিয়ানমার বা বার্মা, চীন, ইথিওপিয়া, ইরাক, সিরিয়া ও দক্ষিণ সুদানে গণহত্যা ও নৃশংসতার অভিযোগ আনা হয়েছে। রিপোর্টে যুক্তরাষ্ট্র কি করে আর্থিক, কূটনৈতিক ও অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে তা থামাতে চেষ্টা করছে এবং তার বিবরণও তুলে ধরা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিঙ্কেন সোমবার, এই বার্ষিক রিপোর্টটি প্রকাশ করেনI তিনি বলেন, এ বছর রিপোর্টে বার্মা, ইথিওপিয়া, চীন ও সিরিয়াসহ বিশেষ কয়েকটি দেশের নৃশংসতার সরাসরি বিবরণ তুলে ধরা হয়েছেI তিনি বলেন, আমাদের পররাষ্ট্র নীতিতে এসব দেশগুলি এখন আমাদের জন্য এক ধরণের কঠিন চ্যালেঞ্জI

পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, আমরা আমাদের আয়ত্তে থাকা কূটনীতি,বিদেশী সহায়তা, তথ্য সংগ্রহ মিশনের তদন্ত, আর্থিক সহায়তা ও প্রয়োগ, সমন্বিত আন্তর্জাতিক চাপ ও জবাবসহ সব ধরণের পন্থা ব্যবহার করবোI

জানুয়ারী মাসে মি. ব্লিঙ্কেন স্বীকার করেন যে, চীন, শিনজিয়াং প্রদেশে উইঘুরসদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করেI যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর, যেসব চীনা কর্মকর্তা মুসলমান সংখ্যালঘুদের আটক ও অত্যাচার অব্যাহত রেখেছে, তাদের বিরুদ্ধে ভিসা প্রদান সীমিত করেI

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন ও কানাডা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, দুজন চীনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেI কতিপয় বিশেষজ্ঞরা জানান, আন্তর্জাতিক আইনের আওতায় গণহত্যার প্রতিরোধ শুধুমাত্র নৈতিক দায়িত্ব নয়, এটা এক ধরণের বাধ্যবাধকতাওI -সূত্র: রয়টার্স/এপি

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা