আন্তর্জাতিক

মালালার ছবি থাকায় পাঠ্য​বই বাজেয়াপ্ত

আন্তর্জাতিক ডেস্ক: নানা কারণে আলোচনায় আসেন নোবেল জয়ী নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই। এবার তার ছবি ছাপানোয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিক্ষাবোর্ড পাঠ্যবইয়ে। এতে ওই পাঠ্যবই জব্দ করার পর তা বাজেয়াপ্ত করেছে। বইটি ছাপিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি)।

সোমবার (১২জুলাই) পাকিস্তানের পাঞ্জাব কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড (পিসিটিবি) বইটি জব্দ করে তা বাজেয়াপ্ত করেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, যুক্তরাজ্যে বসবাসরত মালালার ইসলাম নিয়ে দৃষ্টিভঙ্গির কারণে ওই পাঠ্যবই বাজেয়াপ্ত করা হলো।

সপ্তম শ্রেণির জন্য ‌সামাজিক শিক্ষা বিষয়ের ওই বইয়ে মোহাম্মদ আলী জিন্নাহ, কবি ইকবাল, শিক্ষাবিদ স্যার সৈয়দ আহসান, প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ও প্রখ্যাত দানবীর আব্দুল সাত্তার ইধিসহ অন্যান্যদের পাশে মালালার ছবিও ছাপা হয়েছিল।

বিষয়টি প্রকাশ্যে আসার পর শুরু হয় সমালোচনা। পরে বোর্ড বইটি বাজেয়াপ্ত করে অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে বইটি জব্দ করে। বোর্ড বলছে, বইটি ছাপানোর আগে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি) তাদের অনাপত্তিপত্র নেয়নি।

সূত্র বলছে, বইটি ইতোমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিলি করা হয়েছে। এখন পাঞ্জাব কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড পুলিশ ও অন্য সংস্থাগুলোকে নিয়ে পাঞ্জাব শহরের বিভিন্ন দোকানে অভিযান চালাচ্ছে। যেখানেই বইটি পাওয়া যাচ্ছে তখনই জব্দ করা হচ্ছে।

গতকাল সোমবার পিসিটিবির একদল কর্মকর্তা গুলবার্গের মিনি মার্কেটে ওইউপির অফিসে অভিযান চালান এবং সেখানে থাকা সব কপি বাজেয়াপ্ত করেন। ওই প্রতিনিধিদল গণমাধ্যমে চিঠি দিয়ে বলেছে, ওই বই প্রকাশের অনুমতি দেওয়া হয়নি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা