আন্তর্জাতিক
আসামে নতুন বিল 

হিন্দু এলাকায় গো-মাংস বিক্রি নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অনেক রাজ্যেই গো-হত্যা বন্ধের আইন রয়েছে। আগে ১৪ বছর বয়সী গরু জবাইয়ে কোনো বাধা ছিলো না আসামে। তবে রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মনে হয়েছে, সাত দশকের পুরোনো এই আইন তাদের গরু রক্ষার জন্য যথেষ্ট নয়। এ কারণে নতুন বিল নিয়ে এসেছেন তিনি। এতে বলা হচ্ছে, হিন্দু এলাকা এবং কোনো মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি করা যাবে না। খবর ডয়েচে ভেলের।

তবে গো-মাংস কোথাও বিক্রি করা যাবে কি না, তা নিয়ে আইন হচ্ছে এই প্রথমবার। গত সোমবার আসাম গো-রক্ষা বিল-২০২১ বিধানসভায় উপস্থাপন করেছেন হিমন্ত বিশ্বশর্মা। এতে বলা হয়েছে, যেসব জায়গায় হিন্দু, শিখ ও জৈনরা থাকেন সেখানে এবং মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গো-মাংস কেনাবেচা করা যাবে না।

বিলে আরও বলা হয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া অন্য রাজ্য থেকে আসামে গরু আনা বা আসাম থেকে অন্যত্র গরু নিয়ে যাওয়া যাবে না।

আসামে ১৯৫০ সালের আইনে বলা হয়েছিল, ১৪ বছরের বেশি বয়সী গরু, যা কাজ করতে অক্ষম, তাদের জবাই করা যাবে। তবে এর জন্য স্থানীয় পশু চিকিৎসকের কাছ থেকে সনদ নিতে হবে। নতুন বিলে বলা হয়েছে, মহিষ জবাইয়ের ক্ষেত্রেও এ ধরনের সনদ দরকার হবে।

হিমন্তের নতুন এই বিলের বিরোধিতা করেছেন অনেকে। আসাম বিধানসভার বিরোধী দলীয় নেতা দেবব্রত সাইকিয়া বলেছেন, পাঁচ কিলোমিটারের মধ্যে গোমাংস বিক্রি নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে। এই পাঁচ কিলোমিটার কীসের ভিত্তিতে নির্ধারণ করা হবে? যেখানে ইচ্ছা পাথর ফেলে মন্দির বানিয়ে ফেলা যায়। এই বিলের ফলে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে।

এআইউইউডিএফ নেতা আমিনুল ইসলাম বলেছেন, মুসলিমদের মনে আঘাত করার জন্যই এই বিল আনা হয়েছে। এর প্রধান লক্ষ্য বিভাজন তৈরি করা। তবে মুখ্যমন্ত্রী হিমন্ত এসব সমালোচনায় খুব একটা কান দিচ্ছেন না। তিনি গরু রক্ষার বিল পাস করতে বদ্ধপরিকর।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা