আন্তর্জাতিক

তালেবানদের সাথে কাজ করবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানরা আবার সরকার গঠন করলে তাদের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এই ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডেইলি টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আফগানিস্তানের যেকোনো সরকার যদি আন্তর্জাতিক আইনকানুন মেনে চলে, তবে যুক্তরাজ্য সরকার তাদের সঙ্গে কাজ করবে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী অবশ্য এও বলেছেন, যদি তারা (তালেবান) মানবতার বিরুদ্ধে অপরাধে লিপ্ত হয়, তবে এ সম্পর্ক পর্যালোচনা করবে ব্রিটিশ সরকার।

বেন ওয়ালেস বলেন, তালেবান যেকোনো মূল্যে আন্তর্জাতিক মহলের স্বীকৃতি চাইছে। জাতি গঠনের জন্য তাদের অর্থ এবং সহায়তার পথ খুলতে চাইছে।
তিনি বলেন, আপনি এই সন্ত্রাসী সংগঠনের সঙ্গে এ কাজ করতে পারেন না। আপনাকে শান্তির সহযোগী হতে হবে, নয়তো একঘরে হয়ে যাওয়া ঝুঁকিতে পড়বেন। আর এই একঘরে পরিস্থিতি তাদের আগের অবস্থানে নিয়ে যাবে।

যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেয়ার ঘোষণার পর থেকেই তালেবান দেশের বিভিন্ন এলাকা দখলে নেওয়া শুরু করে। সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে এলাকার পর এলাকা দখল আরও জোরদার করে সংগঠনটি।

সম্প্রতি তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রায় ৮৫ শতাংশ এলাকা সংগঠনটির নিয়ন্ত্রণে রয়েছে। আফগানিস্তানে প্রতিদিন এলাকার পর এলাকা দখলে নিচ্ছে তালেবান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিভিন্ন প্রদেশে হচ্ছে তীব্র লড়াই। এর মধ্যে মঙ্গলবার দেশটির বামিয়ান প্রদেশের সায়ঘান জেলা, গজনির মালিস্তান, ফারাহ প্রদেশের পুর চমন এবং খোস্ট প্রদেশের মুসা খেলের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। সংঘর্ষ চলছে ফারিয়াব প্রদেশেও।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা