আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক : মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জাভিয়ের বেটেল। দ্য গার্ডিয়ান-এর তথ্য মতে, গত সপ্তাহে করোনা শনাক্তের পর রোববার (৪ জুলাই) সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে ভর্তি হন ৪৮ বছরের এই রাজনীতিক।

এ বছরের ৬ মে অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন জাভিয়ের বেটেল। গত ২৭ জুন তার কোভিড শনাক্ত হয়। এর দুই দিন আগে ইউরোপীয় নেতাদের সঙ্গে ইউরোপিয়ান কাউন্সিলের এক বৈঠকে অংশ নেন তিনি। করোনা শনাক্ত হওয়ার পর সেল্প আইসোলেশনে যান তিনি।

ইউরোপিয়ান কাউন্সিলের একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা ওই বৈঠকে অংশ নেয়া অন্য ইউরোপীয় নেতাদেরও জাভিয়ের বেটেলের মাধ্যমে কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি দেখছেন না। কেননা, সেখানে শারীরিক দূরত্বের নিয়ম রক্ষা করা হয়েছিল এবং নেতাদের মুখে মাস্ক ছিল।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা