আন্তর্জাতিক

মুক্তিপণ চান ৭ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক: তারা সাইবার আক্রমণ চলান। এর আগে বিভিন্ন দেশের কয়েকশ’ প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ চালিয়েছেন। হাতিয়ে নেন নানা তথ্য। বিনিময়ে তারা চান ডলার। কম ডলার নয় অংকটা বেশ মোটা। এবারএকটি প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ চালিয়ে ৭০ মিলিয়ন (সাত কোটি) ডলার মুক্তিপণ দাবি করেছে হ্যাকাররা।

গত রোববার ডার্ক ওয়েবের একটি সাইটে এই তথ্য প্রকাশ করেছে চক্রটি। খবর রয়টার্স।

বিভিন্ন দেশের কয়েকশ’ প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ চালিয়ে হাতিয়ে নেয়া তথ্য ফিরিয়ে দেয়ার জন্য ৭০ মিলিয়ন (সাত কোটি) ডলার মুক্তিপণ দাবি করেছে হ্যাকাররা। গত রোববার ডার্ক ওয়েবের একটি সাইটে এই তথ্য প্রকাশ করেছে চক্রটি।

এর আগে, গত শুক্রবার নাটকীয়ভাবে হামলা চালিয়ে একঝাঁক প্রতিষ্ঠানকে বিপদে ফেলে এই হ্যাকাররা। তারা নিজেদের পরিচয় না দিলেও ডার্ক ওয়েবে যে ব্লগ থেকে মুক্তিপণ চাওয়া হয়েছে, সেটি সাধারণত ‘রেভিল সাইবার ক্রাইম গ্যাং’ ব্যবহার করে থাকে। রাশিয়া-সম্পর্কিত এই গ্রুপটি বিশ্বের অন্যতম কুখ্যাত সাইবারঅপরাধী চক্র, যারা হ্যাকিংয়ের পর মুক্তিপণ আদায় করে থাকে।

সাইবার সিকিউরিটি ফার্ম রেকর্ডেড ফিউচারের অ্যালান লিসকা বার্তা সংস্থা রংটার্সকে বলেছেন, চক্রটির একটি সমন্বিত অবকাঠামো রয়েছে, যার কারণে তাদের পক্ষ থেকে কে কথা বলছে তা নির্ণয় করা কঠিন। তবে মুক্তিপণের বার্তাটি অবশ্যই রেভিলের মূল নেতৃত্ব থেকে এসেছে।

জানা যায়, গত শুক্রবার মায়ামি-ভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কাসেয়ায় সাইবার হামলা চালায় রেভিলের হ্যাকাররা। তারা কাসেয়ার অ্যাকসেস ব্যবহার করে হ্যাকিংয়ের একটি চেইন-রিঅ্যাকশন তৈরি করে, যার ফলে বিশ্বের বিভিন্ন দেশের কয়েকশ’ ব্যক্তি-প্রতিষ্ঠানের কম্পিউটার অকেজো হয়ে পড়ে।

কাসেয়ার এক নির্বাহী জানিয়েছেন, তারা মুক্তিপণ দাবির বিষয়ে অবগত। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি। সাইবার সিকিউরিটি ফার্ম ইসেট জানিয়েছে, রেভিলের আক্রমণে অন্তত এক ডজন দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর প্রেক্ষিতে রোববার হোয়াইট হাউস জানিয়েছে, তারা জাতীয় নিরাপত্তার শঙ্কা বিবেচনায় আক্রমণে ভুক্তভোগীদের সহযোগিতা দেয়ার চেষ্টা করছে।

সূত্র: রয়টার্স

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা