আন্তর্জাতিক

সাদা পতাকা উড়ালেই আসবে সাহায্য

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের কারণে টালমাটাল অবস্থা সারা বিশ্বের। এর প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে মালয়েশিয়ায়। ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটিতে একমাসেরও বেশি সময় ধরে জারি রয়েছে কঠোর লকডাউন।

অতিজরুরি কোনো কাজ ছাড়া মানুষ ঘরের বাইরে বের হতে পারছেন না। এই পরিস্থিতিতে কারও সাহায্যের কোনো প্রয়োজন হলে নিজ বাড়ির বাইরে সাদা পতাকা উড়াচ্ছেন দেশটির মানুষ। আর এতেই বাড়িতে পৌঁছে যাচ্ছে খাবারসহ নিত্য-প্রয়োজনীয় সামগ্রী।

সোমবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, মহামারি ও লকডাউন পরিস্থিতিতে বিপর্যস্ত স্বল্প আয়ের পরিবারগুলোর সাহায্য প্রার্থনার প্রতীক হিসেবে #বেনদেরাপুতিহ বা সাদা পতাকা প্রদর্শনের একটি ক্যাম্পেইন গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে মালয়েশিয়ার মানুষের মধ্যে জনপ্রিয়তা পায়।

এর জবাবে প্রতিবেশি, বিভিন্ন সেক্টরের তারকা ব্যক্তিত্ব এবং বহু ব্যবসা প্রতিষ্ঠান খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে এইসব অভাবী পরিবারের পাশে দাঁড়াতে শুরু করে।

গত মে মাস থেকে মালয়েশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেতে শুরু করে। এরপর সংক্রমণে লাগাম টানতে গত জুন মাসের ১ তারিখ থেকে দেশজুড়ে লকডাউন জারি করা হয়। এরপর থেকে এখনও লকডাউন ও করোনা বিধিনিষেধের মধ্যেই বাস করছে দেশটির বাসিন্দারা।

দীর্ঘসময় ধরে লকডাউন জারি থাকার কারণে দেশটির দরিদ্র মানুষের এক বেলা খবার খেয়ে দিন পর করার মতো বিভিন্ন সংবাদ গণমাধ্যমগুলোতে এসেছে। এছাড়া টনা দেড় বছরের বেশি সময় ধরে চলমান করোনা মহামারির কারণে দেশটিতে বেড়েছে আত্মহত্যার সংখ্যাও।

মালয়েশিয়ার পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই দেশটিতে ৪৬৮ জন আত্মহত্যা করেছেন। পুরো ২০২০ সাল জুড়ে এই সংখ্যাটি ছিল ৬৩১ জন এবং ২০১৯ সালে ছিল ৬০৯ জন।

সামাজিক যোগাযোগমাধ্যমে #বেনদেরাপুতিহ বা সাদা পতাকা গ্রুপ খোলা হয়েছে, যেখানে সাহায্য দরকার এমন পরিবারের ঠিকানা ও ছবি পোস্ট করা হয়ে থাকে। অনেকে আবার পার্শ্ববর্তী ‘ফুড ব্যাংক’র ছবিও পোস্ট করেন।

মালয়েশীয় সংবাদপত্র চায়না প্রেস’র প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার কেদাহ প্রদেশের একটি গ্রামে ২০টি সাদা পতাকা উত্তোলনের পর দেশটির অগ্নিনির্বাপন দফতরের এক স্বেচ্ছাসেবক সেখানে জরুরি সহায়তা পৌঁছে দিয়েছেন।

বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও মানবিক সহায়তার এই ক্যাম্পেইনে যোগ দিয়েছে। মালয়েশিয়ার নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুপারমার্কেট চেইন ইকোএনসেভ ফেসবুকে ঘোষণা দিয়েছে যে, কোথাও যদি কারও সাহায্যের প্রয়োজন হয় বা কারও বাড়িতে সাদা পতাকা দেখলে তাদেরকে যেন সঙ্গে সঙ্গে জানানো হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা