আন্তর্জাতিক

হাইতিতে বিমান দুর্ঘটনায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : হাইতিতে একটি ব্যক্তিগত বিমান দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। এর মধ্যে দুইজন মার্কিন ধর্ম প্রচারক। গত শুক্রবার (২জুলাই) দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সের দক্ষিণ পশ্চিমে বিমানটি বিধ্বস্ত হয় বলে রোববার (৪ জুলাই) জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

হাইতির ন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অফিস (এনসিএও) জানিয়েছে, গত শুক্রবার দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সের একটি বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টার দিকে উড্ডয়ন করে বিমানটি। প্রায় ঘণ্টাখানেক পর বিমানটির হাইতির দক্ষিণাঞ্চলীয় শহর জ্যাকমেলে পৌঁছানোর কথা ছিল। তবে এর আগেই বিমানটি বিধ্বস্ত হয়।

এনসিএও জানিয়েছে, দুর্ঘটনার পর বিমানে থাকা ৬ জন নিহত হয়। বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি।

যুক্তরাষ্ট্রভিত্তিক মিশনারী সংস্থা গসপেল টু হাইতি জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন মার্কিন ধর্মপ্রচারক রয়েছেন। তারা হলেন- ৩৫ বছর বয়সী ট্রেন্ট হস্টেটলার এবং ৪৩ বছর বয়সী জন মিলার।

নিহত হস্টেটলার ও তার স্ত্রী একসঙ্গে হাইতিতে ধর্মপ্রচারের কাজ করতেন। অপরদিকে মিলার সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা