আন্তর্জাতিক

স্কুলগুলোতে করোনা পরীক্ষা চালুর পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক: স্কুলগুলোতে করোনাভাইরাসের (কোভিড–১৯) পরীক্ষা চালু করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনাভাইরাসের সংক্রমণের কারণে বিশ্বের বিভিন্ন দেশে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে শিক্ষাব্যবস্থায় ক্ষতিকর প্রভাব পড়ছে। এই পরিস্থিতি এড়াতে এমন পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।

ইউনিসেফ ও ইউনেসকোর সঙ্গে যৌথভাবে জারি করা এক বিবৃতিতে ডব্লিউএইচওর ইউরোপবিষয়ক পরিচালক হ্যানস ক্লুগা জানান, গ্রীষ্মকালে এ ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ বেশি। তিনি আরও বলেন, করোনাভাইরাসের মহামারিতে আমাদের শিশুরা শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, এমনটা হতে দেওয়া যায় না।

করোনাকালে দূরবর্তী শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ও তাদের স্বাস্থ্যসমস্যা খতিয়ে দেখতে ডব্লিউএইচওর ইউরোপীয় অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। মধ্য এশিয়ার কয়েকটি দেশসহ ডব্লিউএইচওর ইউরোপীয় অঞ্চলের আওতায় ৫৩টি দেশ রয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২ জুলাই) প্রকাশিত ডব্লিউএইচওর নতুন সুপারিশে বলা হয়েছে, যেসব শিশুর শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত উপসর্গ রয়েছে, তাদের অগ্রাধিকারভিত্তিতে করোনা পরীক্ষা করাতে হবে। যেসব শিশু করোনাভাইরাসে সংক্রমিতদের সংস্পর্শে এসেছে, তাদেরও করোনা পরীক্ষা করা জরুরি। তবে কোনো স্কুলে করোনাভাইরাসের সংক্রমণ ধরা না পড়লে পরীক্ষা করার প্রয়োজন নেই।

ইউনিসেফ ও ইউনেসকো বলছে, এসব পদক্ষেপে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো না গেলে শেষ উপায় হিসেবে স্কুল বন্ধের বিষয়টি বিবেচনায় আনা যাবে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা