আন্তর্জাতিক

সুইডেনে বন্ধ ৮০০ সুপারশপ, রেলওয়ে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে এক হাজার ব্যবসা প্রতিষ্ঠানে সাইবার হামলার কোনো কূল কিনারা করতে পারেনি দেশটি। প্রথমে ২০০ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালালেও পরে তা হাজার ছাড়ায়। মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান কাসিয়ায় সাইবার হামলা চালালে শুক্রবার সুইডেনের আট শতাধিক চেইনশপ বন্ধ করে দিতে হয়েছে।

সুইডেনের ভিসমা এসকম তাদের চেইনশপ সার্ভিস কপ-এর কার্যক্রম পরিচালনায় ব্যবহার করে কাসিয়ার সফটওয়্যার ও সিস্টেম ব্যবহার।

এ ছাড়া সুইডেনের কিছু এলাকায় রেলওয়ে সেবা ও ফার্মেসি সেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম সুইডিস নিউজ এজেন্সি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কপ তাদের ৮০০টি চেইনশপ স্টোর শুক্রবার থেকেই বন্ধ করে দিয়েছে। তাদের সিস্টেম বিশেষ করে ক্যাশ রেজিস্টার কাজ না করায় সেবাটি বন্ধ করতে বাধ্য হয়েছে তারা।

প্রতিবেদনে বলা হয়, চেইনশপটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়নি। হামলা চালানো হয়েছে সফটওয়্যার প্রতিষ্ঠানে।

ভিসমা এসকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাবিয়ান মোগরেন বলেন, তারা সাইবার হামলাটিতে বিভিন্ন ভাবে ধাক্কা খেয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, র‍্যানসম হামলা চালানো গ্যাংটি রিভেল নামে পরিচিত। এটি কাসিয়ার ডেস্কটপ ম্যানেজমেন্ট টুল ভিএসএ এবং তাদের সিস্টেমে ভাইরাস ঢুকিয়ে দেয়। এতে হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিতে পড়ে যায়।

সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান হান্ট্রেস ল্যাব জানিয়েছে, শুক্রবার হামলার পর শনিবারও হাজার প্রতিষ্ঠানে হামলা হয়েছে।

কাসিয়া বলছে, তাদের ৪০ গ্রাহক সরাসরি সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অন্য গ্রাহকরাও পরোক্ষভাবে ক্ষতির মুখে পড়বেন।

বিষয়টির কূল-কিনারা করতে কাসিয়া এফবিআইয়ের সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে।

গত কয়েক বছরের মধ্যে এটাই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় সাইবার হামলা। হামলাটি নিয়ে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনও উদ্বেগ প্রকাশ কের এর পিছনে কারা রয়েছে তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।

এর আগের শুক্রবার হামলার পর যুক্তরাষ্ট্রের দিক থেকে দাবি করা হয়, সাইবার হামলাটি চালানো হয়েছে রাশিয়া সমর্থিক কোনো গ্রুপ থেকে।

যুক্তরাষ্ট্রের সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্টাকচার সংস্থা, ফেডারেল এজেন্সি এক বিবৃতিতে বলেছে, এই হামলার আদ্যপান্ত বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা