আন্তর্জাতিক

ক্যানসার হাসপাতাল বানাবেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক : ক্যানসার রোগীদের চিকিৎসা সহজতর করতে দুইটি ক্যানসার হাসপাতাল বানানোর ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাটার সঙ্গে যৌথ উদ্যোগে হাসপাতাল দুটি তৈরি করা হবে।

বুধবার (৩০ জুন) রাজ্যের প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মমতা বলেন, পশ্চিমবঙ্গে অনেক ক্যানসারে আক্রান্ত রোগীই চিকিৎসার জন্য মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারে যায়। কিন্তু সেখানে তাদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। কখনো কখনো চিকিৎসকদের সিডিউল পাওয়া যায় না। তার ওপর ভাষাগত সমস্যা এবং থাকা-খাওয়া নিয়েও সমস্যায় পড়তে হয় বাংলার অনেককেই।

তিনি বলেন, সাধারণ লোকদের এসব সমস্যার কথা চিন্ত করে আমরা টাটার সঙ্গে যোগাযোগ করেছিলাম। টাটা মেমোরিয়াল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে দুটি ক্যানসার হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর একটি তৈরি হবে কলকাতার পিজি হাসপাতাল (এসএসকেএম) এবং দ্বিতীয়টি হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে।

মমতা আরও বলেন, পশ্চিমবঙ্গে একবার এই হাসপাতাল তৈরি হলে মানুষকে আর চিকিৎসার জন্য কষ্ট করে অন্য রাজ্যে যেতে হবে না। চিকিৎসার খরচও অনেকটাই কমবে। ফলে রাজ্যবাসীর আর্থিক এবং শারীরিক ভোগান্তি কম হবে। খুব শিগগিরই এই হাসপাতালের কাজ শুরু হবে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা