আন্তর্জাতিক
ভারতের ভ্যাকসিন

অনুমোদন না দিলে পাল্টা ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক: এতোদিন ধরে অনুরোধ করছিল ভারত। এবার কার্যত হুমকি দিল। কোভিশিল্ড এবং কোভ্যাকসিনকে ইইউ-র স্বীকৃতি দেয়া নিয়ে। ইউ-র সঙ্গে সংঘাতের পথেই যাচ্ছে ভারত। সূত্র-এনডিটিভি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, কোভিশিল্ড ও কোভ্যাকসিনকে ইইউ স্বীকৃতি না দিলে ভারতও পাল্টা ব্যবস্থা নেবে। ইইউ থেকে কেউ ভারতে এলে তখন বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারান্টিনে থাকতে হবে। ইইউ-কে ভারত জানিয়ে দিয়েছে, তাদের ভ্যাকসিনেশন পাসপোর্টে কোভিশিল্ড ও কোভ্যাকসিনকেও ঢোকাতে হবে।

ইইউ যে গ্রিন পাস স্কিম নিয়েছে, তাতে কোভিশিল্ড বা কোভ্যাকসিন নিয়ে কেউ সেখানে যেতে পারবে না। কারণ, তাদের তালিকায় এই দুই ভ্যাকসিন নেই। সেখানে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, জনসনের নাম আছে। কোভিশিল্ড হলো অ্যাস্ট্রাজেনেকার ভারতীয় সংস্করণ। কিন্তু তাদের নাম তালিকায় রাখা হয়নি। ইইউ-র দেশগুলি ইউরোপীয়ান মেডিসিন এজেন্সির অনুমোদন করা টিকাকেই অনুমোদন দেয়।

গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি নিয়ে ইইউ-র কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। ভ্যাকসিনেশন পাসপোর্টে দুই ভারতীয় ভ্যাকসিনকে ঢোকানো নিয়ে কথা হয়েছে। জয়শঙ্কর টুইট করে বলেছেন, ''কোভিশিল্ডকে মান্যতা দেয়া নিয়ে কথা হয়েছে। এর ফলো আপও করব।''

ঘটনা হলো, কোভিশিল্ড ও কোভ্যাকসিন নিয়ে ইউরোপের দেশে ভারতীয়দের প্রবেশের ক্ষেত্রে অসুবিধা হবে। অনুমোদন না থাকলে ইউরোপের দেশগুলি কোভিশিল্ড আমদানিও করতে পারবে না। তাই ভারত শেষ পর্যন্ত ইউরোপের দেশের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা