আন্তর্জাতিক

ইথিওপিয়ায় বিমান হামলা ৪৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ার টিগ্রের দখল নিয়ে সেনা ও টিগ্রে পিপলস রেভলিউশনারি ফোর্স (টিপিএলএফ)-এর মধ্যে লড়াইয়ে বিমান হামলায় ৪৩ জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুন) টিগ্রের টোগোগা শহরে বিমান বাহিনী ব্যস্ত বাজার এলাকায় বোমা হামলায় তারা নিহত হন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিমান হামলায় অন্ততপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, টিগ্রের রাজধানী থেকে এই শহরে আসার রাস্তা সেনারা আটকে রেখেছিল। ফলে কোনো অ্যাম্বুলেন্স যেতে পারেনি।

প্রত্যক্ষদর্শী বিরহান নামরে একজন জানিয়েছেন, ''এই ঘটনায় অনেকে আহত হয়েছেন। অনেকের আঘাত গুরুতর।'' সংবাদসংস্থা এএফপি-কে তিনি জানিয়েছেন, ''আমাকে রক্তের উপর দিয়েই হাঁটতে হচ্ছে।'' তার নিজের বাড়িও বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে।

ইথিওপিয়ার সেনার মুখপাত্র বলেছেন, ''কোনো অ্যাম্বুলেন্সকে আটকানো হয়নি।'' তবে বিমান-হামলা হয়েছে না হয়নি, তা নিয়ে তিনি কিছুই বলেননি।

তবে ইইউ-র পক্ষ থেকে বলা হয়েছে, ''এই বিমান-হামলা খুবই উদ্বেগের বিষয়। আর অ্যাম্বুলেন্সের রাস্তা আটকে দেয়ার ঘটনা যদি সত্যি হয় তাহলে তা মর্মান্তিক বিষয়। এটা জেনিভা কনভেনশনের বিরোধী।''

গত নভেম্বরে টিগ্রের এই সংঘাত শুরু। টিপিএলএফ তখন সেনা ঘাঁটির উপর আক্রমণ চালিয়েছিল। টিপিএলএফই এই অঞ্চলে শাসক দল। গত বছর করোনার কারণে ভোট বাতিল হওয়ার পর টিপিএলএফের অভিযোগ ছিল প্রধানমন্ত্রী বেআইনিভাবে ক্ষমতায় আছেন। তারপরই টিগ্রেতে সেনা অভিযান হয়। সেই লড়াই এখনো চলছে।

গত সোমবারই ইথিওপিয়ায় নতুন সরকার বেছে নিতে ভোট হয়েছে। গণনা এখনো চলছে। তবে টিগ্রের মানুষ সেই ভোটে অংশ নিতে পারেননি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা