আন্তর্জাতিক

মাথা ন্যাড়া করে ফিরলেন তৃণমূলে

আন্তর্জাতিক ডেস্ক : নীলবাড়ির লডা়ইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল জয় পেতেই বিজেপি থেকে শাসক দলে আসার ঢল নেমেছে। কোথাও জনসমক্ষে প্রচার করে, কোথাও আজীবন তৃণমূলে থাকার শপথ নিয়ে, নানা পন্থায় তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপি কর্মীরা।

তবে মঙ্গলবার (২২ জুন) হুগলি জেলার খানাকুলে কয়েকজন বিজেপি কর্মী যেভাবে স্বেচ্ছায় মাথা মুড়িয়ে (ন্যাড়া) তৃণমূলে এলেন, তা ছাড়িয়ে গেছে আগের সব ঘটনাকে।

আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের উপস্থিতিতে খানাকুলের বলপাই গ্রামে বিভাস মালিকের নেতৃত্বে বিজেপির কয়েকজন কর্মী যোগ দিয়েছেন শাসক দলে। তৃণমূলে যাওয়ার পরেই তারা জানিয়েছেন, বিজেপিতে গিয়ে জীবনের সব থেকে বড় ভুল করেছিলেন। সে জন্য তাদের অনুশোচনা হচ্ছে। সেই ‘ভুল’ এর প্রায়শ্চিত্ত করতেই তৃণমূলে যোগ দেওয়ার আগে মাথা মুড়িয়েছেন (ন্যাড়া) তারা।

এর আগে বীরভূম জেলার লাভপুরের বিপ্রুটিকুরি এলাকায় টোটোয় মাইক লাগিয়ে বিজেপি করার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন কিছু মানুষ। ৩০ থেকে ৩৫ জনের ওই দলটি মিছিল করে এলাকা ঘুরে গণ ক্ষমা প্রার্থনা করেছিলেন জনতার কাছে। তারা বলেছিলেন, ‘বিধানসভা ভোটের সময় রাজ্য সরকার ও পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ সম্পর্কে মিথ্যা প্রচার করেছি। উত্তেজনার সৃষ্টি করেছি। মিথ্যা অপবাদ ও কুকীর্তির জন্য গ্রামবাসীদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। শপথ করছি, এমন কাজ ভবিষ্যতে কোনদিন করব না।’

একই ছবি দেখা গেছে, বোলপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শুঁড়িপাড়া এলাকায় এবং সাঁইথিয়ার বনগ্রাম এলাকায়। ওই জেলার নানুরের বাসাপাড়ায় প্রকাশ্যে শপথ বাক্য পাঠ করে তৃণমূলে যোগ দিয়েছিলেন ওই এলাকার বিজেপি কর্মীরা। তারা বলেছিলেন, ‘বিজেপি করা ভুল হয়েছিল, আমৃত্যু তৃণমূলে থাকব।’

তবে এমন ঘটনা ভারতে আগে কখনো দেখা যায়নি।

সান নিউজ /এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা