আন্তর্জাতিক

এশিয়ার মেধাবীদের চায় ফিনল্যান্ড

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে কর্মক্ষম জনশক্তি সঙ্কট দেখা দিয়েছে ।

ফরাসি বার্তাসংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির নিয়োগসংস্থা ট্যালেন্টেড সলিউশনের কর্মকর্তা সাকু তিহভেরাইনেন বলেছেন, আমাদের দেশে উল্লেখযোগ্যসংখ্যক মানুষকে আসতে দেওয়া উচিত বয়স্ক প্রজন্মকে সহায়তা করার জন্য।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ফিনল্যান্ডে প্রতি ১০০ জনের মধ্যে ৬৫ ঊর্ধ্ব মানুষের সংখ্যা ৩৯ দশমিক ২ শতাংশ, যা জাপানের পর দ্বিতীয় সর্বোচ্চ।

একাডেমি অব ফিনল্যান্ডের রিসার্চ ফেলো চার্লস ম্যাথিস বলেছেন, বছরের পর বছর নীরব থাকার পর দেশটির সরকার এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এখন বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কর্মক্ষম জনশক্তির প্রয়োজনীয়তার কথা স্বীকার করছে।

কর্মক্ষম জনশক্তি সঙ্কট কাটাতে ফিনল্যান্ড ভবিষ্যতে এশিয়ার দেশগুলো থেকে মেধাবীদের আকৃষ্ট করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন মেয়র ভাভোরি।

করোনাভাইরাস মহামারি পরবর্তী চলাচল বৃদ্ধি পেলে মানুষের গন্তব্যের অগ্রাধিকার তালিকায় ফিনল্যান্ড জায়গা পাবে বলে বিশ্বাস করেন হেলসিঙ্কির এই মেয়র।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা