আন্তর্জাতিক

‘ভ্যাকসিন না নিলে আমি জেলে পাঠাব’

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের কারণে টালমাটাল ফিলিপাইন।এবার করোনাভাইরাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে। তিনি লোকজনকে ভ্যাকসিন নেয়ার জন্য রীতিমত চাপের মুখে রেখেছেন।

সম্প্রতি দুর্তেতে সবাইকে ভ্যাকসিন নেয়ার জন্য হুমকি দিচ্ছেন যে, হয় ভ্যাকসিন নিন নয়তো জেলে যান। এখন পর্যন্ত কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে এমন কঠোর হতে দেখা যায়নি।

করোনার ডেল্টা ধরনে আক্রান্তদের সংখ্যা বাড়তে থাকায় ইতোমধ্যেই সীমান্ত বন্ধ করে দিয়েছে ফিলিপাইন সরকার। সোমবার এক ভাষণে দুতের্তে বলেন, আপনাকে বেছে নিতে হবে যে, আপনি ভ্যাকসিন নেবেন কীনা। ভ্যাকসিন না নিলে আমি জেলে পাঠাব।

চলতি বছরের মার্চ থেকে ফিলিপাইনে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু দেশটির বিভিন্ন ভ্যাকসিন কেন্দ্রে ভ্যাকসিন নেয়া লোকজনের সংখ্যা অনেক কম। ভ্যাকসিনের প্রতি লোকজনের আগ্রহ কম থাকায় ক্ষেপে গেছেন দুতের্তে। যারা ভ্যাকসিন নিচ্ছেন না তিনি তাদের বোকা বলে উল্লেখ করেছেন।

যারা ভ্যাকসিন নিচ্ছেন না দুতের্তে বলেছেন তাদের উচিত দেশ ছেড়ে চলে যাওয়া। তিনি বলেন, দেশ ছেড়ে চলে যান। হয় ভারত না হয় যুক্তরাষ্ট্রে চলে যান।

এর আগে করোনা মহামারির মধ্যে যারা লকডাউনের বিধি-নিষেধ অমান্য করছেন তাদের গুলি করে মারার হুমকি দিয়েছিলেন দুতের্তে। সে সময় বেশ কয়েকজন লকডাউন অমান্যকারী কর্তৃপক্ষের হাতে নিহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এর মধ্যে এক বয়স্ক ব্যক্তি এবং সাবেক এক সেনা সদস্য রয়েছেন।

দেশটিতে ১১ কোটি মানুষ রয়েছে যাদের মধ্যে মাত্র ১ দশমিক ৯৫ শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, ভ্যাকসিনের ৮৪ লাখ ডোজ সরবরাহ করা হয়েছে। কমপক্ষে ৬২ লাখ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। অপরদিকে ২১ লাখ ৫ হাজার মানুষ ভ্যাকসিনের দু’টি ডোজই গ্রহণ করেছেন।

ফিলিপাইনে এখন পর্যন্ত ১৩ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫৬ হাজার। ইতোমধ্যেই করোনায় প্রাণ হারিয়েছেন ২৩ হাজার ৭শ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩৮ জন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা