আন্তর্জাতিক

করোনার শুরুতে ভয়ংকর সিদ্ধান্ত নিচ্ছিল ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারি যখন শুরু হয়। তখন ভয়ংকর এক সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা আক্রান্তদের গুয়ানতানামো বে কারাগারে পাঠিয়ে দিতে চেয়েছিলেন তিনি। ওয়াশিংটন পোস্টের দুজন রিপোর্টারের লেখা একটি বইয়ে এমনটা দাবি করা হয়েছে। ‘দুঃস্বপ্নের দৃশ্যপট : ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে মহামারির প্রতিক্রিয়া’ নামক বইটিতে ওঠে এসেছে এই তথ্য। বইটির লেখক ওয়াশিংটন পোস্টের প্রতিবেদক ইয়াসমিন আবু তালেব ও দামিয়ান পালেত্তা।

বইটিতে বলা হয়- যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগারে বন্দিদের ওপর অমানবিক নির্যাতন করা হয়। কুখ্যাত এই কারাগারে বন্দিদের বিনা বিচারে আটক রাখা হয়। তথ্য আদায়ে তাদের ওপর বিভিন্ন রকম অত্যাচার করা হয়। বন্দিদের ওপর যৌন অত্যাচারসহ আইনবহির্ভূত নানা নির্যাতন চালানো হয়।

বইটিতে তারা আরও লিখেছেন, গত বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র অন্য দেশ থেকে পণ্য আমদানি করতে চায়, কোনো ধরনের ভাইরাস নয়। কারণ ট্রাম্প করোনাভাইরাসকে চায়না ভাইরাস মনে করতেন।

৯/১১-এ যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর শত্রু যোদ্ধাদের আটক রাখতে ২০০২ সালের জানুয়ারিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এ কারাগার চালু করেন। ১৯০৩ সালের হাভানা চুক্তির আওতায় কিউবা থেকে ইজারা নিয়ে কারাগারটি তৈরি করা হয়।

এ ছাড়া করোনাকালে হোয়াইট হাউজের আমলাদের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের বিষয়টিও উঠে আসে বইটিতে। যেখানে দাবি করা হয়, হোয়াইট হাউজের চিকিৎসাবিষয়ক প্রধান উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচির সঙ্গেও ট্রাম্পের সম্পর্ক ভালো ছিল না। মহামারির সময়ও ডোনাল্ড ট্রাম্প চিকিৎসকদের চেয়ে অর্থনীতিবিদদের বেশি গুরুত্ব দিতেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা