আন্তর্জাতিক

নারীর স্বল্প বসন পুরুষদের আকৃষ্ট করে: ইমরান খান

আর্ন্তজাতিক ডেস্ক: যদি একজন নারী স্বল্পবসনা বা ছোট পোশাক পরিধান ঘুরে বেড়ান ফলে পুরুষের মন চঞ্চল হতে পারে বলে মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ।

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম এইচবিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। টেলিভিশন চ্যানেলটিতে সরাসরি সম্প্রচার হওয়া ওই সাক্ষাৎকারে ইমরান খানকে প্রশ্ন করা হয়েছিল- পাকিস্তানে বাড়তে থাকা ধর্ষণ এবং যৌন হেনস্থার ঘটনা নিয়ন্ত্রণ করতে তার সরকার এখন পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে।

জবাবে তিনি ‘এক্সিওস অন এইচবিও’ নামের একটি ডকুমেন্টরি নিউজ সিরিজে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘এ ধরনের আচরণ হলো সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের একটি দেশীয় সংস্করণ। আমাদের সংস্কৃতিতে যে বিষয়টি গ্রহণীয় তা অন্য সংস্কৃতিতেও আবশ্যকভাবে গ্রহণীয় হবে, এটা সম্ভব নয়।’

তিনি এটাও বলেন যে, কামনা বা বাসনা সংবরণ করার জন্যই পর্দাপ্রথা চালু হয়। কিন্তু এই সংবরণের জন্য ইচ্ছাশক্তি সবার নেই।

মাসখানেক আগেও এমন মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি দেশটিতে বাড়তে থাকা ধর্ষণের ঘটনার কারণ হিসেবে অশালীনতাকে দায়ী করেন। তখন ইমরান খান মন্তব্য করেন, যৌন সহিংসতা বৃদ্ধির জন্য অশ্লীলতা ও তার চর্চাই দায়ী।

অশ্লীলতা ও অপকর্মের প্রসাররোধে তিনি নারীদের পর্দা করে চলার পরামর্শ দেন। তিনি বলেন, পর্দাপ্রথার মাধ্যমে অশ্লীলতা ও অপকর্মের প্রসার রোধ করা যায়।'

সূত্র : হিন্দুন্তান টাইমস

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা