আন্তর্জাতিক

ভারতে গোবর চুরি,তদন্তে নামল পুলিশ!

আর্ন্তজাতিক ডেস্ক: সব সময় টাকা চুরি থেকে শুরু করে সোনা-গয়না চুরির অভিযোগ হরহামেশা শোনা যায়। এছাড়া গাড়ি চুরির ঘটনাও অহরহ উঠে আসে খবরের শিরোনামে। ট্রেনে-বাসে কিংবা ভিড়ের মধ্যে পকেটমারের ঘটনা ঘটেই চলেছে।

কিন্তু গোবর চুরির ঘটনা কখনো শুনেছেন? সেটাও আবার ২০ মণ। এমনইসব আজব চুরির ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ের ধুরেনা গ্রামে।

গোবর চুরির ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে। গোবর চুরিকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ছত্তিশগড়ের কোরবা জেলার ধুরেনা গ্রামে কমবেশি প্রায় বাড়িতেই রয়েছে গরু। সেই গরুর গোবর থেকে তাদের উপার্জনও হয়। এক বিশেষ প্রকল্পের আওতায় এই গোবর প্রতি কেজি ২ টাকা দরে বিক্রি করে তারা। কিন্তু সেই গোবরই কিনা চুরি হয়ে গেল। সেটাও ৮০০ কেজি। এ ঘটনার পর থেকে গ্রামজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

জানা গেছে, গোবর চুরির ঘটনা ঘটেঠে দিনকয়েক আগে। তারপর অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চুরির ঘটনা ঘটার কয়েকদিন পর ১৫ জুন গৌথান সমিতির প্রধান কামহান সিং কানওয়ার এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, চুরি হওয়া ৮০০ কেজি গোবরের বাজার মূল্য ১ হাজার ৬০০ টাকা। কী কারণে এই গোবর চুরি? কারাই বা এই চুরির সঙ্গে জড়িত? অভিযোগ পাওয়ার পর থেকেই তা জানার জন্য তদন্তে করছে পুলিশ।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা