আন্তর্জাতিক

বৃদ্ধা যখন ফিটনেস আইকন

আন্তর্জাতিক ডেস্ক: বয়স যে একটি মাত্র সংখ্যা তা আবার তিনি প্রমাণ করলেন। কুড়িতেই বুড়ি— এই ধারণাকে ভুল প্রমাণ করেছেন তিনি। সেটিই বাস্তবে প্রমাণ করেছেন ভারতের চেন্নাইয়ের ৮৩ বছরের বৃদ্ধা কিরণ বাই।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এই বয়সেই শাড়ি পরে নিজ ঘরে ওয়েট লিফটিং করেন তিনি। যেন রীতিমতো একজন ফিটনেস আইকন।

কিরণ বাইয়ের নাতি সোশ্যাল মিডিয়ায় তার ঠাকুর মায়ের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সুইস প্রতিষ্ঠান এলিকো তাকে ভারোত্তোলন সামগ্রী উপহার দেয়।

এই বয়সেও দারুণ ফিট কিরণ বাই শৈশব থেকেই কাবাডি জাতীয় খেলার প্রতি বেশ আগ্রহী ছিলেন। গত বছর পড়ে গিয়ে গোড়ালিতে চোট পান তিনি। ফলে ঠিকমতো হাঁটাচলা করতে দীর্ঘ সময় লেগেছে তার। আর কখনও হাঁটতে পারবেন কিনা; এমন আশঙ্কাও চেপে বসেছিল মনে।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কিরণ বাই জানিয়েছেন, তার নাতি চিরাগ চর্দিয়া একজন জিম প্রশিক্ষক। এই নাতিই তাকে সারিয়ে তোলার পুরো দায়িত্ব নিয়েছিলেন। ঠাকুর মায়ের জন্য ওয়ার্কআউট পরিকল্পনা তৈরি করেন তিনি। পুরো বাড়িটিকে যেন একটি জিমে পরিণত করেন।

এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি সপ্তাহে তিনবার ওয়েট লিফট করেন। একটি ওয়ার্কআউট দিয়ে শুরু হয় তার সেশন। এই বছর কিরণ বাই-এর ৮৩ তম জন্মদিনে তার নাতি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে ২৫ কেজি ওজন তুলতে দেখা যায়।

সংবাদমাধ্যম দ্য এনডিটিভি জানিয়েছে, বিকাল ৪টায় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে নিজের সপ্তম তলার বাসায় তিনি এক দফায় ব্যায়ামের প্রস্তুতি নেন। প্রথমে কিছু সময় ওয়ার্মআপ করেন। এরপর শুরু বাকি ব্যায়াম।

কিরণ বাই বলেন, ‘আমি খুব খুশি। ওয়ার্কআউট করে আমরা হাসিখুশি থাকতে পারি। বয়সের সঙ্গে এর কোনও যোগসূত্র নেই।’

এই ভিডিও যেন কিরণ বাই-কে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো একজন তারকাতে পরিণত করেছে। এটাকে ঈশ্বরের অনুগ্রহ বলে মনে করেন তিনি। নাতিকে জড়িয়ে ধরে ছবির জন্য পোজ দিয়ে বললেন, ‘সে আমার কোচ।’

কিরণ বাই-এর নাতি চিরাগ চর্দিয়া বলেন, ‘আমরা সত্যিই খুশি যে, ভিডিওটি এতো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছেছে। এটি মানুষকে আরও শক্তিশালী হতে অনুপ্রাণিত করছে। বিপুল সংখ্যক মানুষ জানতে চাইছেন আমরা কিভাবে এটি সম্ভব করেছি। তারা এ বিষয়ে সাহায্য ও পরামর্শ চাইছেন।’

সূত্র: কলকাতা ২৪, দ্য এনডিটিভি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা