আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য থেকে প্রতিরক্ষা ইউনিট সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক সেনা ও বেশ কয়েকটি আকাশপ্রতিরক্ষা ইউনিট আছে। এগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বাইডেন প্রশাসন। ইরানের সঙ্গে উত্তেজনা প্রশমনে মার্কিন প্রশাসনের সাম্প্রতিক প্রচেষ্টার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ জুন) দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়- ইরাক, কুয়েত, জর্ডান ও সৌদি আরব থেকে আটটি প্যাট্রিয়ট অ্যান্টিমিসাইল ব্যাটারি সরিয়ে নিচ্ছে পেন্টাগন। এ ছাড়া ট্রাম্পের আমলে সৌদিতে পাঠানো টার্মিনাল হাই অ্যাল্টিচিউড এরিয়া ডিফেন্স বা থাড নামে আরেকটি আকাশপ্রতিরক্ষা ব্যবস্থাও ফিরিয়ে নেওয়া হচ্ছে।

এগুলোর ব্যাটারি পরিচালনা ও সহযোগিতার জন্য কয়েকশ’ সেনা এবং বেসামরিক লোকজন প্রয়োজন হয়।

গত ২ জুন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের ফোনালাপের পর থেকেই এই প্রত্যাহার কার্যক্রম শুরু হয়েছে বলেও জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

এ বিষয়ে পেন্টাগনের মুখপাত্র কমান্ডার জেসিকা ম্যাকনাল্টি বলেছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি ইউনিট অন্য দেশে পুনঃমোতায়েন এবং কিছু সরাসরি যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তবে তাদের কোন দেশে পুনঃমোতায়েন করা হচ্ছে তা জানানো হয়নি।

আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার নামে ইরাকে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা গত বছর আড়াই হাজারে নামিয়ে আনে যুক্তরাষ্ট্র। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে সরানো হচ্ছে আফগানিস্তানে মোতায়েন সেনাদেরও।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা