আন্তর্জাতিক

ফিলিস্তিন ইসরায়েলের মেয়াদোত্তীর্ণ টিকা নেবে না

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারি মোকাবিলায় প্রয়োজনীয় টিকা পেতে ইসরায়েলের সঙ্গে স্বাক্ষর করা একটি চুক্তি বাতিল করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এমন ঘোষণা দিয়েছে দেশটি। ফিলিস্তিন বলছে, ইসরায়েলের দিতে চাওয়া ফাইজারের করোনা টিকাগুলোর মেয়াদ খুব শিগগিরই শেষ হয়ে যাবে। যার কারণে এসব টিকা গ্রহণ করবে না তারা।

শুক্রবার এক প্রতিবেদনে ফরাসি বার্তাসংস্থা এএফপি জানায়, শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে দেশটির নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ‘ফিলিস্তিনের ক্ষমতাসীন সরকারের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল। সেই অনুযায়ী দেশটিকে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার ১০ লাখ ডোজ দেওয়া হবে। তবে খুব দ্রুত ব্যবহার করতে হবে ডোজগুলো, কারণ আর কিছুদিন পরেই এগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে পড়বে।’

এদিকে এমন অস্বাভাবিক চুক্তির তথ্য সামনে আসার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে তীব্র সমালোচনার মুখে পড়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সেখানে অনেকে এমনও অভিযোগ করেন যে- ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ মানহীন ভ্যাকসিন নিচ্ছে। আবার এসব ভ্যাকসিন করোনা মোকাবিলায় কার্যকর নাও হতে পারে বলে অনেকে আশঙ্কা করেন।

এরপরই ইসরায়েলের সঙ্গে করোনা টিকা বিনিময়ের চুক্তি বাতিল করে ফিলিস্তিন। শুক্রবার রাতে ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে দেশটির মাহমুদ আব্বাস সরকারের মুখপাত্র ইব্রাহিম মেলহেম বলেন, ‘আজ সন্ধ্যায় ইসরায়েলের কাছ থেকে ৯০ হাজার ডোজ করোনা টিকা হাতে পেয়েছি আমরা। পরে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরীক্ষায় দেখা যায়- চুক্তি অনুযায়ী যথাযথ মান নিশ্চিত করে সেসব টিকা আমাদেরকে দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘এরপরই ইসরায়েলের সঙ্গে এই চুক্তি বাতিল করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী মোহাম্মদ স্তায়েহ। একই সঙ্গে সন্ধ্যায় ইসরায়েলের পাঠানো সকল টিকাও ফেরত দেওয়ার নির্দেশ দেন তিনি’

বিশ্বে করোনার টিকাদানে সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে ইসরায়েল অন্যতম। ইসরায়েলের ৫০ লাখ ১০ হাজার মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার ৫৫ শতাংশ, করোনা টিকার দুই ডোজই নিয়েছেন। বাকিদের প্রথম ডোজ নেওয়া হয়ে গিয়েছে।

অন্যদিকে ফিলিস্তিনের দুই অংশ- গাজা ভূখণ্ড ও পশ্চিমতীরে করোনা টিকার দুই ডোজ নিয়েছেন ২ লাখ ৬০ হাজার মানুষ। এছাড়া গত মে মাসে শেষ হওয়া ১১ দিনের যুদ্ধের পর চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে গাজা ভূখণ্ডের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা।সূত্র: আলজাজিরা

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা