আন্তর্জাতিক
গবেষণা রির্পোট

টিকায় প্রজনন শক্তি বাড়ে

আন্তর্জাকিত ডেস্ক: করোনাভাইরাসের টিকা নেওয়ার ফলে পুরুষদের যৌনস্বাস্থ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়ে না বলে যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে। শুক্রবার (১৮ জুন) প্রকাশিত ওই গবেষণায় দেখা যায়, এমআরএনএর দুই ডোজ টিকা নেওয়ার পরেও ভলান্টিয়ারদের বীর্যে স্বাস্থ্যকর মাত্রায় শুক্রাণু পাওয়া গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

মোট ৪৫ জন পুরুষ স্বেচ্ছাসেবক এই গবেষণায় অংশগ্রহণ করেন।

জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৪৫ জন পুরুষের মধ্যে ২১ জনকে ফাইজার বায়োএনটেকের টিকা দেওয়া হয়েছিল। বাকি ২৪ জনকে দেওয়া হয়েছিল মডার্নার টিকা। তাদের কারও বীর্যে শুক্রাণুর সংখ্যা কমেনি। বরং শুক্রাণুর পরিমাণ, ঘনত্ব ও গতিশীলতা বেড়েছে।

এর আগে গত বছর বিজ্ঞানীরা জানিয়েছিলেন, কোভিড আক্রান্তদের প্রজনন শক্তি হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। তার ভিত্তিতে গবেষণা করে ইতিবাচক ফলাফল পাওয়া গেল।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১৯ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৫২৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৯৭ জন।

ফলে গতকাল শুক্রবারের তুলনায় মৃত্যু কিছুটা কমলেও আক্রান্ত বেড়েছে। ওইদিন বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৫৯৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৫ হাজার ৬০১ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৮ লাখ ৬৬ হাজার ৮৬২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৮৫ লাখ ৯৬ হাজার ৭৪৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৩১ লাখ ১৩ হাজার ২৬১ জন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা