আন্তর্জাতিক

গুতেরেস দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক : অ্যান্তোনিও গুতেরেস দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এ মেয়াদ শুরু হবে।

শুক্রবার (১৮ জুন) সাধারণ পরিষদের ১৯৩ সদস্য রাষ্ট্র এই নিয়োগ দিয়েছে।

২০১৭ সালে বান কি-মুনের পর মহাসচিব নির্বাচিত হন গুতেরেস। তিনি ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ছিলেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ চলতি জুনের শুরুর দিকে গুতেরেসকে আরেক দফায় মহাসচিব রাখতে সাধারণ পরিষদের কাছে সুপারিশ করেছিল।

দ্বিতীয় মেয়াদের শপথ নিয়ে গুতেরেস বলেছেন, বিশ্বের সব দেশের মধ্যে আস্থার সম্পর্কের বিকাশ এবং সেতুবন্ধন নিশ্চিত করতে আমি সর্বাত্মক চেষ্টা করব। আস্থা গড়ে তোলার জন্য অবিরাম কাজ করে যাব।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিন বলেছেন, জাতিসংঘ নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে আগামী পাঁচ বছর আবারও গুতেরেস মহাসচিব পদে থাকায় আগের দিনগুলোর তুলনায় সামনে আরও শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধি দেখতে পাবেন বলে তিনি আশা করছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা