আন্তর্জাতিক

টিকা নিলেই মিলছে মুরগি

আর্ন্তজাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব এখন টালমাটাল অবস্থা। এবার করোনাভাইরাসের টিকা নিলে মিলছে মুরগি। ইন্দোনেশিয়ার বাসিন্দাদের জন্য এমনই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

ওয়েস্ট জাভা প্রদেশে করোনা প্রতিরোধে টিকা নিতে আগ্রাহী না হওয়ায় ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে। উৎসাহ নিয়ে ইতোমধ্যেই টিকা গ্রহণের জন্য নাম নিবন্ধনও করতে শুরু করেছেন বাসিন্দারা।

বিশ্বের অন্যান্য দেশের মতো ইন্দোনেশিয়াও করোনার থাবায় বিপর্যস্ত। দেশটিতে এ পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। এমন পরিস্থিতির মধ্যেও দেশটির বেশ কিছু জায়গায় সাধারণ মানুষের মধ্যে করোনার ভ্যাকসিন নিতে আগ্রহ নয়।

তবে টিকার এক ডোজ নিলেই পাচ্ছেন একটি করে মুরগি। টিকাদানে উৎসাহিত করতেই এ অভিনব পন্থা বেছে নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির ওয়েস্ট জাভা প্রদেশে টিকা গ্রহণের হার কম থাকায় স্থানীয় কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে।

সহকারী পুলিশ কমিশনার গালিহ আপরিয়ান বলেন, নানা কারণে বয়স্করা টিকা নিতে চান না। কেউ কেউ টিকা নিতে ভয় পান, কেউবা টিকা কাজ করবে কি না তা ভেবেই নিতে চান না। তাই আমরা উৎসাহিত করতে টিকার পর মুরগি দিচ্ছি।

ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত ৮৮ লাখ মানুষকে টিকার আওতায় আনা গেছে। যা মোট জনসংখ্যার মাত্র ৫ ভাগ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা